editor
প্রকাশিত: 10:13 PM, August 12, 2024

ফাইল ছবি: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। ব্যাংককের গভর্নমেন্ট হাউসে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াকে স্বাগত জানাচ্ছেন। ২৯ এপ্রিল, ২০২৪
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের পদচ্যুত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে মন্ত্রী নিয়োগ দেওয়া-সংক্রান্ত এক মামলায় দেশটির সাংবিধানিক আদালত চলতি সপ্তাহে রায় দেবেন। সেই রায়ের ওপর নির্ভর করবে স্রেথার পদে থাকা না–থাকা।
এক সপ্তাহ আগে একই আদালত রাজতান্ত্রিক দেশটির প্রধান বিরোধী দলকে ভেঙে দেন এবং দলের সাবেক প্রধান পিটা লিমজারোয়েনরাতকে রাজনীতি থেকে এক দশকের জন্য নিষিদ্ধ করেন।
প্রধানমন্ত্রী স্রেথার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নৈতিকতার নিয়ম ভেঙে পিচিট চুয়েনবান নামের এক আইনজীবীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। পিচিট দেশটির সাবেক প্রধানমন্ত্রী ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। পরে ২০০৮ সালে তাঁর দুর্নীতিসংক্রান্ত এক অপরাধে পিচিটকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এই পরিস্থিতিতে স্রেথাকে বাঁচাতে পদত্যাগ করেছিলেন পিচিট। কিন্তু দেশটির সাংবিধানিক আদালত এখনো মামলাটির শুনানি করতে রাজি। দেশটির সেনা–সমর্থিত সিনেটররা মামলাটি করেছিলেন।
থাইল্যান্ডে বর্তমানে জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে স্রেথার রাজনৈতিক দল ‘ফেউ থাই পার্টি’। স্রেথার দাবি, পিচিটকে ব্যাপক যাচাই-বাছাই করেই নিয়োগ দেওয়া হয়েছিল।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে ক্ষমতায় থাকতে পারলে মন্ত্রিসভা ঢেলে সাজানোর ইঙ্গিত দিয়েছেন স্রেথা। যদি স্রেথাকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে ফেউ থাই পার্টিকে প্রধানমন্ত্রী হিসেবে আবারও কাউকে মনোনীত করতে হবে।
থাইল্যান্ডে অতীতে সাংবিধানিক আদালত দ্বারা প্রধানমন্ত্রী পদচ্যুত হওয়ার উদাহরণ থাকলেও এবার তেমনটি না–ও হতে পারে বলে মনে করেন দেশটির বিশ্লেষক থিতিনান পংসুধীরক। তিনি বলেন, ‘আমি মনে করি, তিনি (স্রেথা) টিকে যাবেন। কারণ, (তাঁর) বিকল্প খুঁজে বের করা কঠিন। তা ছাড়া তিনি ভুল কিছু করেননি। তিনি কঠোর পরিশ্রমী।’
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন