editor
প্রকাশিত: 10:18 PM, August 12, 2024
বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দশম গ্রেডে রেকর্ড অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।
পদের নাম: রেকর্ড অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। অফিস রেকর্ড কিপিং ও কম্পিউটারে এমএস অফিস, ফটোশপ, ইন্টারনেট ব্রাউজিংয়ে কোনো সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তবে সেনাবাহিনীতে অফিস সুপার ভাইজার বা প্রধান করণিক হিসেবে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৫ আগস্ট ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ওয়েবসাইটের এই লিংক থেকে সংযুক্ত নমুনা আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা ১২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি
যেকোনো শিডিউলড ব্যাংক থেকে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের অনুকূলে ২০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, গাজীপুর সেনানিবাস, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২৪, বেলা ৩টা পর্যন্ত।
8 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি জানিয়ে ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের
4 পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থা সিলেটের (রেজি নং-১১৪৩/১১) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
5 পঞ্চম শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য সম্মাননা প্রদান ও আবৃত্তি
3 আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ বলেছেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে
4 শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সহ-পাঠ্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
8 বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ
5 স্টাফ রিপোর্টার: সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রকাশ্যে জোড়া খুনের মামলার প্রধান আসামিসহ চারজন শ্রমিক নেতাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেই ভিন্ন