editor
প্রকাশিত: 1:52 PM, August 13, 2024
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোনায়েল আহমেদ ইমরান শহীদের পরিবারকে লাখাই ইউনিয়ন বিএনপি ও লাখাই উপজেলা জাসাস এর পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
১২ আগষ্ট সোমবার সন্ধ্যায় লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত ১নং ইউনিয়ন কামালপুর গ্রামে লাখাই ইউনিয়ন বিএনপি ও লাখাই উপজেলার জাসাস নেতৃবৃন্দ শহিদের মোনায়েল আহমেদ ইমরানের বাবা, মা, ভাই সাথে সাক্ষাৎ করে তাদের খোজ খবর নেয়। পর তাদের নিজ বাড়িতে এক শোক সভার অনুষ্ঠিত হয়, এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খরছু সভাপতিত্বে উপজেলা জাসাস সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহাম্মদ রুপন, বক্তব্য রাখেন শহিদ মোনায়েল আহমেদ ইমরান বড় ভাই পলিটেকনিক কলেজের ছাত্র তোফায়েল আহমেদ জেলা জাসাস এর যুগ্ম আহবায়ক লিটন মিয়া, জেলা জাসাসের এর অন্যতম সদস্য আব্দুল বাসিদ, উপজেলা কৃষক দলের সভাপতি বুলবুল চৌধুরী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বি,এইচ,এম রানা তালুকদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ হান্নান, উপজেলা সেচ্চসেবক দলের প্রথম সদস্য , ফরিদুল ইসলাম, যুবদলের সাবেক আহবায়ক রহমত উল্লাহ মুরাদ, কামালপুর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান মিয়া, আবু কালাম, আব্দুর রউফ, ও কামালপুর ওয়ার্ড বিএনপির যুবদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শোকসভা শেষে শহিদ মোনায়েল আহমেদ ইমরান কবর জিয়ারত করে তাহার বিদায়ী আত্মার শান্তি কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে সর্বস্হরের মানুষ অংশ নেয়।
বিএনপি ও জাসাস নেতৃবৃন্দ শহিদ মোনায়েল আহমেদ ইমরান বাবার হাতে অর্থ তুলে করেন । শোক সভার বক্তারা বলেন বিএনপি জাসাস সব সময় শহিদ পরিবারের পাশে থাকবে, এবং কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি স্মৃতিসৌধ নির্মান করা হবে।
উল্লেখ লাখাই উপজেলার জিরুন্ডা মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র মোনায়েল আহমেদ এমরান। গত ২১ জুলাই আন্দোলন সময় সে ঢাকায় ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের বর্বরোচিত গুলি আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে সে শাহাদাত বরন করে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন