editor
প্রকাশিত: 4:52 PM, August 13, 2024
ভারতের রাজস্থানের নাগউরে এক নারীকে বাইকের পেছনে বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই পাষণ্ড ব্যক্তি তার স্বামী। নিজের স্ত্রীকে শাস্তি দিতে এমন পাশবিক আচরণ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই নির্মম ঘটনার ৪০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, নারীকে বাইকের পেছনে বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন তিনি। কয়েক সেকেন্ড এমনটি করেন তিনি। ওই সময় ওই নারী বাঁচার জন্য চিৎকার করছিলেন। বাইক থেকে নেমে এরপর তার স্বামী তার শরীরের উপর দাঁড়ান।
এই ঘটনার সময় অপর এক নারীসহ আরও তিনজন উপস্থিত ছিলেন। কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। এছাড়া ওই গ্রামের কেউও আসেননি।
ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক সিলেটের সময় নিউজ কে জানিয়েছে, ওই নারী তার বোনের বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিলেন। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে তার স্বামী তার উপর এমন নির্মমতা চালিয়েছে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এটির সঙ্গে ‘বউ কেনার’ একটি ঘৃন্য প্রথার সংশ্লিষ্টতা থাকতে পারে। ওই অঞ্চলের মানুষ আরেক রাজ্যে গিয়ে বিয়ে করেন। এর বদলে তারা নির্দিষ্ট অর্থ প্রদান করেন। আর যেসব নারী ‘বউ বিক্রি’র প্রথার মাধ্যমে বিয়ে করেন তারা অন্যদের চেয়ে বেশি সহিংসতার শিকার হন।
একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, ওই পাষণ্ড ব্যক্তির নাম প্রেম রাম মেঘাওয়াল। তিনি ১০ মাস আগে ২ লাখ রুপির মাধ্যমে এই নারীকে বিয়ে করে নিয়ে আসেন। এই ব্যক্তি নেশাগ্রস্ত এবং বেকার ছিলেন।
ওই নারী এবং পুরুষ উভয়কেই পুলিশ তাদের জিম্মায় নিয়েছে। এছাড়া একটি এফআইআরও দায়ের করা হয়েছে। যারা এই নির্মমতার সময় উপস্থিত থেকেও নির্যাতনের শিকার নারীকে বাঁচাতে যাননি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন