editor

প্রকাশিত: 11:55 PM, November 27, 2020

আমার বাবার ভাস্কর্য বসালেও টেনে-হিঁচড়ে ফেলে দেব: বাবুনগরী

আমার বাবার ভাস্কর্য বসালেও টেনে-হিঁচড়ে ফেলে দেব: বাবুনগরী

মদিনা সনদে দেশ চললে এদেশে কোনো ভাস্কর্য থাকতে পারে না

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী (হাফি.) বলেছেন, মদিনা সনদে দেশ চললে এদেশে কোনো ভাস্কর্য থাকতে পারে না। মদিনায় কোনো ভাস্কর্য নেই। এদেশেও কোনো ভাস্কর্য থাকতে পারে না। আমি কোনো নেতার বা দলের নাম বলব না। আমি শরীয়তের কথা বলব। শরীয়তে কোনো ভার্স্কযের অনুমতি নাই। আমাদের নবীর কোনো ভাস্কর্য কোথাও নাই। নবীর চাইতে তো বেশি আমরা কাউকে ভালোবাসি না। তাহলে অন্য কারো ভাস্কর্য থাকবে কেন? যে দলের নেতা বা ব্যক্তির ভাস্কর্য বসাক না কেন, এমনকি আমার বাবার ভাস্কর্য বসালেও সেটা টেনে-হিঁচড়ে ফেলে দেব।

শুক্রবার রাতে হাটহাজারী সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে চট্টলার ইসলামিক সংগঠন ‘আল আমিন সংস্থা’ আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা বাবুনগরী বলেন, এদেশে ইসলামের কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে অনেককেই গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে। রাসুল (সা.) এর আমলেও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এরকম গ্রেপ্তার ও নির্যাতন করত মক্কার কাফেররা। যতই গ্রেপ্তার ও নির্যাতন করা হোক আমরা সত্য কথা বলা বন্ধ করব না। ইসলামের কথা বলা বন্ধ করব না।

জুনায়েদ বাবুনগরী বলেন, প্রধানমন্ত্রী আমরা আপনাকে ভালোবাসি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। আমরা আপনার দুশমন নই। আমাদের দুশমন মনে করবেন না। আপনার পেছনে যে নাস্তিক মুরতাদ ঘাপটি মেরে বসে আছে তারাই আপনার দুশমন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনো আলেম ওলামারা মারেন নাই, মেরেছে বঙ্গবন্ধুর সঙ্গে থাকা লোকজন। আমি আশংকা করতেছি আপনার পেছনে থাকা নাস্তিক মুরতাদেরা আপনার ক্ষতি করবে।

হেফাজত আমির বলেন, আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত। তিনি বলেছেন, আমাদের দেশ চলবে মদিনা সনদ অনুযায়ী। আমরাও চাই এ দেশ মদিনার সনদ অনুযায়ী চলুক। এদেশ রাশিয়ার সনদে চলবে না, চীনের সনদে চলবে না, ভারতের সনদে চলবে না, আমেরিকার সনদে চলবে না। মদিনার সনদ অনুযায়ী চলবে। মদিনার সনদ শান্তির সনদ। এই সনদে দেশ চলার কথা কেবল ঘোষণার মাধ্যমে নয় বাস্তবায়নও করতে হবে। মদিনার সনদে দেশ চললে এদেশে কোনো ইসলামবিরোধী কার্যকলাপ চলার কথা নয়। তবুও ইসলাম বিরোধী কার্যকলাপ চলছে।

কাদিয়ানীদের অমুসলমান ঘোষণার দাবি জানিয়ে অল্লামা বাবুনগরী বলেন, কাদিয়ানীরা নবীর শত্রু, নবীর দুশমন। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করতে হবে। কাদিয়ানীরা মুসলমান নয়। তাদের সঙ্গে মুসলমানদের বিয়ে হতে পারে না। তাদেরকে মুসলমানদের কবরে দাফন করা যাবে না। তাদেরকে মুসলমানদের মতো ভিসা দিয়ে মক্কা মদিনায় যেতে দেওয়া যাবে না। আমি ৮১ জন আলেমকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আমি বলেছি কাদিয়ানীরা কেবল ইসলামের শত্রু নয়, এদেশের স্বাধীনতারও শত্রু।

ইসকনের কার্যকলাপ বন্ধের দাবি জানিয়ে বাবুনগরী বলেন, বর্তমান মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইসকন। সরকারের কাছে দাবি ইসকনের কার্যক্রম বন্ধ করতে হবে। তারা এদেশে অশান্তি সৃষ্টি করতেছে। বিশৃংখলা সৃষ্টি করতেছে। এদেশের শান্তির পরিবেশ নষ্ট করতেছে।

আল্লামা বাবুনগরী বলেন, যদি প্রিয় নবীর শানে কোনো বেয়াদবি করা হয়, কোনো রকম অবজ্ঞা, অশ্রদ্ধা প্রদর্শন করা হয় এদেশের মুসলমানরা তাদের জিহবা কেটে ফেলবে। তিনি বলেন, যতক্ষণ ফ্রান্সের ম্যাক্রো সকল মুসলমানদের কাছে ক্ষমা চাইবে না ততক্ষণ পর্যন্ত এদেশে ফ্রান্সের দূতাবাস থাকতে পারবে না। দূতাবাস বন্ধ করে দিতে হবে এবং ফ্রান্সের রাষ্ট্রদুতকে বহিষ্কার করতে হবে।

এছাড়া জাতীয় সংসদে ম্যাক্রোর বিরুদ্ধে ও ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপন করতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল