admin
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর সিলেট নগরীর হাউজিং এস্টেট ২৮/২ নং বাসার নিচতলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মাত্র একঘণ্টার ভেতরেই চুরেরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দুর্ধর্ষ এ চুরির ঘটনাটি ঘটে। এ সময় চুরেরা শফিউল আলম চৌধুরী নাদেলের ফ্ল্যাটেরও তালা ভেঙে ফেলে। তবে ওই বাসায় তেমন জিনিসপত্র না থাকায় কিছুই নিতে পারে নি।
জানা গেছে, রাত ৯টার দিকে হাউজিং এস্টেট ২৮/২ নং বাসার নিচতলা বাসিন্দারা আত্মীয়ের জানাজা পরবর্তী খোঁজখবর নিতে তাদের বাসায় যান। এরপর রাত ১০টার দিকে বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা। ভেতরে প্রবেশ দেখেন বাসার সবকিছু তছনছ করে রাখা। চুরির বিষয়টি নিশ্চিত হলে খোঁজ করে দেখেন প্রায় ২৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে চুরেরা। এছাড়া উপরের তলায় শফিউল আলম চৌধুরী নাদেলের বাসার তালাও ভাঙ্গা। তবে বাসাটি খালি থাকায় কিছুই নিয়ে যেতে পারেনি। তবে জিনিসপত্র সব ছড়িয়ে রাখে চুরেরা।
এদিকে খবর পেয়ে বাসাটি পরিদর্শন করেছে বিমানবন্দর থানা পুলিশের একটি দল।
এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি শাহাদাৎ হোসাইন। এরপর আসামিদের ধরতে অভিযানে নামবেন বলে জানিয়েছেন তিনি।
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
2 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
5 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
5 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
8 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
8 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
4 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন