editor

প্রকাশিত: 8:00 PM, August 14, 2024

ওমর সানী দ্রব্যমূল্য নিয়ে পোস্ট দেওয়ায় ডিবি কার্যালয় ডাকা হয়েছিল আমাকে

ওমর সানী দ্রব্যমূল্য নিয়ে পোস্ট দেওয়ায় ডিবি কার্যালয় ডাকা হয়েছিল আমাকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজের ভুল ভেঙেছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক ওমর সানী। তিনি বলেন, এই জেনারেশনের শিক্ষার্থীদের শক্তি দেখে আমি বিস্মিত। তারা আমাকে ভুল প্রমাণ করেছেন।

কিসের ভুল, সেটাও স্পষ্ট করেছেন এই নায়ক। তিনি বলেন, ‘আমার ধারণা ছিল ১৯৮০ সালে যখন তরুণ ছিলাম, আমরাই সাহসী ছিলাম। ৯০-এর গণ-আন্দোলনও চোখের সামনে দেখেছি। কিন্তু ২০২৪-এর আন্দোলন দেখলাম; এতে মনে হয়েছে, এই জেনারেশন সবচেয়ে বেশি সাহসী। সত্যি বলতে ভেবেছিলাম, এখনকার ছেলেমেয়েরা ঘরকুনো, রাত জাগে, ফেসবুকসহ অনেক কিছুতে আসক্ত। ওদের ওপর ভরসা ছিল না। কিন্তু শুধু আমার কেন, গোটা দেশের মানুষের ধারণা পাল্টে দিয়ে তারা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন। এ কারণে ওদের প্রতি আমার স্যালুট। ’

একটা উদাহরণ টেনে ওমর সানী বলেন, ‘আসিফ মাহমুদ (যুব ও ক্রীড়া উপদেষ্টা) হওয়ায় অনেকে মনে করছে, সাকিব আল হাসানের দিন শেষ। কারণ সে দলীয় প্রতীক। কিন্তু না, সাকিবকে দেশের সম্মানের জন্য খেলতে হবে। নতুন দল ঘোষণায় তাকে রাখা হয়েছে। এটা যদি আগের জেনারেশনের কেউ উপদেষ্টা থাকতেন তাহলে হয়তো সাকিবকে বাদ দিয়ে দিতেন। এখানে তারুণ্য আলাদা।’

গত বছরের সেপ্টেম্বরে দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির ফলে বিরক্ত হয়ে প্রতিবাদ জানান ওমর সানী। নিজের ফেসবুকে লিখেছিলেন, ‘রাষ্ট্র বলে দেন আমরা কী খাব? খাবারের লিস্ট দিয়ে দেন, আর পারছি না।’

তার এই পোস্টের কারণে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল বলে জানিয়েছেন এই নায়ক। তিনি বলেন, ‘ ওই স্ট্যাটাসের পর মিন্টো রোডে (ডিবি কার্যালয়) আমাকে ডাকা হয়েছিল। তবে তারা আমাকে ঝামেলায় ফেলেনি। পোস্টটি ডিলিট করতে বলেছিল, কিন্তু তা করিনি।’

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে শিক্ষক অবমাননার প্রতিবাদে বাশিস-এর জরুরি মতবিনিময় সভা: জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম

গোলাপগঞ্জে শিক্ষক অবমাননার প্রতিবাদে বাশিস-এর জরুরি মতবিনিময় সভা: জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম

সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হকের ওপর ‘মব’ সৃষ্টি করে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ

সরকারি পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত চার কৃতি আইনজীবীকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা

সরকারি পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত চার কৃতি আইনজীবীকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা

সরকারি কৌঁসুলি (পিপি) ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার কৃতি আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট।

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে