admin

প্রকাশিত: 2:27 PM, October 16, 2026

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার:
সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না টিকিট। অথচ নেপথ্যে সক্রিয় রয়েছে একটি শক্তিশালী কালোবাজারি চক্র। এই চক্রের অন্যতম হোতা মৌলভীবাজারের কুলাউড়ার স্থানীয় বাসিন্দা নাছির মিয়া। সে ও তার সিন্ডিকেট ট্রেনের মূল টিকিট ‘ডাবিং’ (ডুপ্লিকেট বা জাল) করে একাধিক ব্যক্তির কাছে চড়া দামে বিক্রি করে আসছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সিলেট-ঢাকা, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল রুটের টিকিট ব্ল্যাকে বিক্রি করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্র। ভুক্তভোগী সাধারণ যাত্রীরা এই টিকিট জালিয়াতি ও কালোবাজারি চক্রের সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, নাছির মিয়া একা নয়, তার পেছনে রয়েছে একটি বিশাল টিকিট কালোবাজারি সিন্ডিকেট। তারা তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে বা কাউন্টারের কিছু অসাধু চক্রের সহায়তায় টিকিট সংগ্রহ করে। এরপর সেই টিকিটের কপি ‘ডাবিং’ বা ডুপ্লিকেট তৈরি করে একই টিকিট একাধিক সাধারণ যাত্রীর কাছে চড়া মূল্যে বিক্রি করে। অনেক সময় সরল বিশ্বাসে টিকিট কিনে ট্রেনে উঠে যাত্রীরা চরম বিপাকে পড়েন, যখন দেখেন একই সিটের একাধিক দাবিদার রয়েছে।
ভুক্তভোগী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কাউন্টারে গেলে বলা হয় টিকিট শেষ। অথচ বাইরে দ্বিগুণ-তিনগুণ টাকা দিলে নাছির সিন্ডিকেটের কাছে টিকিট পাওয়া যায়। এই ডাবিং টিকিটের কারণে ডিজিটাল রেলওয়ে ব্যবস্থার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।”রেলওয়ে আইনের নিয়ম অনুযায়ী, ট্রেনের টিকিট হস্তান্তর, জালিয়াতি বা কালোবাজারি করা সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ।
সচেতন মহল মনে করছেন, কুলাউড়ার নাছির মিয়ার এই সিন্ডিকেটকে দ্রুত গ্রেপ্তার করা না হলে সাধারণ যাত্রীদের ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে। এই চক্রের মূল উপড়ে ফেলতে রেলওয়ে পুলিশ ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনসাধারণ।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়

নবগঠিত যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে যুবদল বাগবাড়ীতে আনন্দ মিছিল, নেতাকর্মীদের উচ্ছ্বাস

নবগঠিত যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে যুবদল বাগবাড়ীতে আনন্দ মিছিল, নেতাকর্মীদের উচ্ছ্বাস

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সিলেট নগরীর বাগবাড়ীতে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার