editor
প্রকাশিত: 10:29 AM, August 15, 2024
কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক ভাঙচুর হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। গত শুক্রবার এই হাসপাতাল থেকে এক নারী চিকিৎসকের (৩১) মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গজুড়ে আন্দোলন চলছে। গত রাতেও রাজপথে বিক্ষোভ হয়েছে।
রাতে একদল বিক্ষোভকারী জোর করে আর জি কর হাসপাতালে ঢুকে যান। চালানো হয় ব্যাপক ভাঙচুর। হাসপাতালের জরুরি বিভাগ ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের খবর, আন্দোলনরত চিকিৎসকদের ছাউনি এ সময় ভাঙচুর করা হয়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস ছোড়ে। এতে আহত হন বেশ কয়েকজন।
এই ভাঙচুরের পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আক্রোশপূর্ণ প্রচারণাকে’ দায়ী করেন কলকাতার পুলিশ কমিশনার ভিনেত গয়াল। তিনি বলেন, ‘এখানে যা ঘটেছে, সেটা ভুল প্রচারণার কারণে। এটা আক্রোশপূর্ণ…কলকাতা পুলিশ কী করেনি? এ ঘটনায় সবকিছুই করা হয়েছে। আমরা ভুক্তভোগীর পরিবারকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। কিন্তু নানা গুজব ছড়িয়েছে…এসবে আমি খুবই রাগান্বিত। আমরা কোনো ভুল করিনি।’
পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় ‘রাতের দখল নাও’ কর্মসূচি পালন করেন নারীরা। বিচারের দাবিতে রাত ১২টার আগেই শুরু হয় নারীদের মিছিল।
নিহত ওই চিকিৎসকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার সোদপুরে। তাঁর মা-বাবা জানান, গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে তাঁদের মেয়ের ডিউটি ছিল। দিবাগত রাত দুইটায় নৈশভোজ সেরে জরুরি বিভাগের চারতলায় একটি সম্মেলনকক্ষে বিশ্রাম নিতে যান। গত শুক্রবার সকালে সেখানে তাঁর মরদেহ পাওয়া যায়।
ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা গেছে, ওই চিকিৎসকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধ করার প্রমাণও পাওয়া গেছে। শরীরে পাওয়া গেছে রক্তক্ষরণের চিহ্ন। এসব তথ্যপ্রমাণের ভিত্তিতে একটি হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। গড়ে তোলা হয়েছে পুলিশের একটি বিশেষ তদন্ত কমিটি।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না