editor
প্রকাশিত: 8:09 PM, August 15, 2024
চলতি মাসের ৬ আগস্ট থেকে ১২ আগস্টের মধ্যে এক হাজার ১৮৩ জন অনিয়মিত অভিবাসী উত্তর ফ্রান্স উপকূল থেকে চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটিশ উপকূলে পৌঁছেছেন। পাশাপাশি ফ্রান্স ও ব্রিটেনের উপকূলে অভিবাসী উদ্ধারের ঘটনাও বেড়েছে।
আগস্টে পুরো ইউরোপজুড়ে চলছে গ্রীষ্মকাল। এ সময় বছরের অন্যান্য সময়ের তুলনায় সমুদ্রের আবহাওয়াও অভিবাসীদের অনুকূলে থাকে। এই সুযোগে উত্তর ফ্রান্সের বিভিন্ন উপকূলে অপেক্ষমাণ অনিয়মিত অভিবাসীরা ছোট নৌকায় ইংল্যান্ডের দিকে যাত্রার সংখ্যা বাড়িয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটিশ কর্তৃপক্ষ বলেছে, ৬ আগস্ট থেকে ১২ আগস্টের মধ্যে এক সপ্তাহে ব্রিটিশ উপকূলে এক হাজার ১৮৩ জন অনিয়মিত অভিবাসী ছোট নৌকায় চেপে চ্যানেল পাড়ি দিয়েছেন। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট ২১টি নৌকায় অভিবাসীরা সাত দিনে ইংল্যান্ডে পৌঁছেছেন।
জুলাইয়ে গ্রীষ্মের আবহাওয়া শুরুর পর উত্তর ফ্রান্স উপকূলে বেড়েছে কর্তৃপক্ষের ব্যস্ততা। বেড়েছে অভিবাসী উদ্ধারের ঘটনা এবং সহায়তা কার্যক্রম। চ্যানেল ও উত্তর সাগর সংশ্লিষ্ট ফরাসি প্রেফেকচুর (প্রেমার) চলতি সপ্তাহে বেশ কয়েকটি উদ্ধার অভিযানের কথা জানিয়েছে।
ফরাসি কর্তৃপক্ষের চার্টার উদ্ধার জাহাজ মিঙ্ক নিয়মিত উত্তর ফ্রান্সের কালে উপকূল, বুলন-সুর-মের, ডানকের্ক উপকূলে টহল দিয়ে অভিবাসীদের বেশ কয়েকটি দলকে উদ্ধার করেছে।
ব্রিটিশ হোম অফিস ৯ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আমরা সবাই চাই ছোট নৌকায় বিপজ্জনক চ্যানেল পারাপার বন্ধ হোক। এসব ঘটনা সীমান্তকে অনিরাপদ করে এবং মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়।
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে ক্ষমতায় আসা লেবার সরকার ঘোষণা দিয়েছে, চ্যানলে অনিয়মিত অভিবাসন কমাতে একটি নতুন সীমান্ত নিরাপত্তা কমান্ড তৈরি করে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে। ইনফোমাইগ্রেন্টস।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না