editor
প্রকাশিত: 8:13 PM, August 15, 2024
পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৫ আগস্ট স্বাধীন হয়েছিল ভারত। স্বাধীনতা দিবসে অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রশ্ন তুলেছেন ‘আমরা কি সত্যিই স্বাধীন?’ পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, এ ঘটনাকে কেন্দ্র অভিনেত্রী এ প্রশ্ন করেছেন।
বুধবার যাদবপুরে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। এদিকে বিচারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী চিকিৎসকের মৃত্যুর প্রতীকী ছবি শেয়ার করেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আমরা কি এখনও স্বাধীন?’
এদিকে ‘স্বাধীনতা’ শব্দকেই রাজনৈতিক মনে করেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ফেসবুক তিনি লিখেছেন, ‘কেউ লড়াই করে স্বাধীনতা অর্জন করে। কেউ ক্ষমতাবলে স্বাধীনতা হরণ করে। কেউ নিজের স্বাধীনতা বিকিয়ে সুখ-সমৃদ্ধি কেনে। সবকটাই রাজনৈতিক প্রক্রিয়া। প্রশ্ন হল, আপনি কাদের স্বাধীনতার পক্ষে?’
অ্যাকাডেমির ‘রাত দখল’ অভিযানে যোগ দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। আর জি করের তুলকালাম পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেতা জানান, কীসের জন্য ভাঙচুর তা তিনি এখনও জানেন না। তাই তা নিয়ে এই মুহূর্তে মন্তব্য করতে চান না।
তবে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সুরক্ষা করতেই হবে পুলিশ-প্রশাসনকে, এমনই দাবি তার। পিয়া মনে করেন, এত যুদ্ধের পরেও যে বাধাবিপত্তি আসছে তা দূর করতে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে।
উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।
তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক