editor
প্রকাশিত: 11:08 AM, August 16, 2024
বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও যুক্তরাজ্য বিএনপি নেতা শাহিদুল ইসলাম মামুন সাহেবের সুস্থতা কামনায় খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৪) রাত ৯টায় সিলেটে হযরত শাহজালাল রহ, মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মিলাদা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল হক মিরাসি, মাওলানা তোফায়েল আহমেদ, মাওলানা বদরুল ইসলাম, হাফিজ মোস্তফা আহমদ, ক্বারী সাব্বির আহমদ, হাফিজ হারুনুর রশিদ, হাফিজ জসিম উদ্দিন, হাফিজ মাহতাব উদ্দিন, হাফিজ ফয়সল আহমদ,হাফিজ নোমান আহমদ, হাফিজ তাজ উদ্দিন, হাফিজ সালমান আহমদ, হাফিজ ছাদেক আহমদ প্রমুখ সহ বিপুল সংখ্যক মুসল্লিগণ।
দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী, সমাজসেবক লন্ডন প্রবাসী জনাব শাহিদুল ইসলাম মামুন সাহেব প্রবাসে থাকা সত্ত্বেও মানুষের সেবায় নিয়োজিত। শুধু মানব সেবা নয়, তাঁর অবদান সমাজের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। যেমন বিভিন্ন মসজিদ, মাদরাসা, রাস্তাঘাট ও অসহায় মানুষকে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন। তিনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দুধরচকী আরো বলেন, আমরা তার সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন উনাকে পরিপূর্ণ সুস্থ ও দীর্ঘ নেক হায়াত দান করেন।
পবিত্র কোরআন শরিফ খতম ও মিলাদ মাহফিল শেষে শহিদুল ইসলাম মামুন সাহেবের সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়