admin

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

বাজারে আসছে শীতের শাক-সবজি : স্বস্তিতে ক্রেতারা

বাজারে আসছে শীতের শাক-সবজি : স্বস্তিতে ক্রেতারা

5

জামাল উদ্দিন
সিলেটে ধীরে ধীরে কমতে শুরু করেছে সবজির দাম। কমছে মসলা জাতীয় পণ্যের দামও। তবে, এখনো চড়া আলু, পেঁয়াজ ও রসুনের বাজার। সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবার নগরীর কাঁচাবাজারে ক্রেতার উপস্থিতি বেশ। দীর্ঘদিন পর নগরীর বাজারগুলোতে শীতের সবজির দাম কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। বাজারে শীতের সবজি, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলার সরবরাহ বেড়েছে। মূলত এ কারণেই সবজির দাম কমতে শুরু করেছে। শুক্রবার নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। সেই সঙ্গে কমেছে ডিমের দামও। ৫০-৭০ টাকার নিচে নেই কোনো সবজির কেজি। শীতের শুরুতেও এমন অস্থির ছিল বাজার। তবে ক্রেতাদের মনে স্বস্তি দিতে আসছে শীতের শাক-সবজি। বাজারে কমছে দামও। মাঠে চাষিরা বিভিন্ন ধরনের সবজি নিয়ে এখন শহর অভিমুখে। পাইকাররাও সবজি কিনতে ছুটছেন গ্রামের দিকে। আর নতুন সবজি বাজারে আসায় কমতে শুরু করেছে সবজির দাম।
তবে অভিযোগ রয়েছে, গ্রামাঞ্চলে কৃষকদের কাছ থেকে সস্তায় সবজি কিনে আনলেও দাম ছাড়েন না বিক্রেতারা। প্রত্যন্ত অঞ্চলে কৃষকের কাছ থেকে কমমূল্যে সবজি কিনে আনলেও শহরের বাজারে বিক্রিতে সিন্ডিকেট করে এ দাম বেশি রাখা হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, শীতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন সবজি খেতে। খেত থেকে সবজি আনা হয় শহরের বাজারে। যে কারণে কৃষকের শ্রম-ঘামে ফলানো সবজিতে এখন ভরপুর হতে চলেছে সিলেটের বাজার। ফলে গ্রামে-গঞ্জে ফলানো শীতের তরতাজা সবজির দেখা মিলছে বাজারে।
শুক্রবার সকালে কুয়াশার ভোরে দেখা মেলে কৃষকের পরম যত্নে ফলানো সবজির। সেসব সবজি নিয়ে শহরে আসছেন কৃষক। আলু, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, ধনিয়া পাতা, লাল শাক, পুঁই শাক, লাউ শাক, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কদুর ফুল, বেগুন, বরবটি, শসা, শালগম, ডাটা শাকসহ বিভিন্ন শাকসবজি আসতে শুরু করেছে সিলেটের বাজারে।
দক্ষিণ সুরমার কামালবাজারের সমর আলী বলেন, প্রতি বছরই সবজি খেত করি। তাতেই সংসার চলে। বছর ঘুরে এই সিজনটির জন্যই থাকে অপেক্ষা। নদীর পানি নেমে গেলে চরে সবজি ফলাই।
একই গ্রামের লালন মিয়া বলেন, কৃষিখেত করে সংসার চালাচ্ছি। এবার প্রায় ৪ একর জায়গায় সবজির চাষ করেছি। তবে, পাইকারদের কাছ থেকে অনেক সময় সবজির কাঙ্খিত দাম মেলে না। আর কষ্ট করে শহরে নিয়ে গেলে বেশিমূল্যে বিক্রি করা যায়।
জালালপুরের কলাবাগান এলাকার আব্দুল হক বলেন, প্রতি বছর সবজি চাষ করাই আমার নেশা। মৌসুমে আউশ লাউ, বেগুন, টমেটো, শিম বিক্রি করে প্রতিদিন অন্তত আড়াই থেকে তিন হাজার টাকা আয় করি।
শুক্রবার সকালে নগরের পাইকারি হাট সোবহানিঘাট ট্রেড সেন্টার ও নোয়াব আলী মার্কেটে গিয়ে দেখা গেছে, সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন ধরনের সবজি বাজারে আসছে। পাইকারি বাজার থেকে এসব সবজি নগরের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, নগরের বাজারগুলোতে নতুন আলু বাজার ভেদে ১০০ টাকা, টমেটো ৮০ টাকা, বাঁধাকপি ৭০ টাকা, ফুলকপি ১২০ টাকা, ধনিয়া পাতা কেজি ২০০ টাকা, লাল শাক ২০ টাকা আঁটি, পুই শাক কেজি ৪০, লাউ শাক আঁটি ৩০ টাকা, শসা ৫০ টাকা কেজি, বেগুন ৫০ টাকা, শালগম ৬০ টাকা, লাউ পিস ৫০ টাকা, লেবু প্রতি হালি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রতাদের দাবি, শীতকালীন সবজিতে ভরে যাচ্ছে বাজার। ফলে সব সবজির দাম কমছে। আরও কমবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

3 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

7 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

2 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

7 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

1 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

3 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

1
7