editor

প্রকাশিত: 11:29 AM, August 16, 2024

চিকিৎসক ধর্ষণ-হত্যা: মমতার পদত্যাগের দাবি নিয়ে মাঠে নামছে বিজেপি

চিকিৎসক ধর্ষণ-হত্যা: মমতার পদত্যাগের দাবি নিয়ে মাঠে নামছে বিজেপি

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবি নিয়ে মাঠে নামছে বিজেপি।

বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ঘোষণা দিয়েছেন, আজ শুক্রবার থেকে তাঁরা এই দাবিতে মাঠে নামবেন।

রাজ্য বিজেপি আজ আর জি কর হাসপাতালের কাছে অবস্থান ধর্মঘট করবে। পাশাপাশি আজ বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্যব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে। বিকেল ৪টার পর রাজ্য বিজেপির নারী মোর্চা মোমবাতি নিয়ে মিছিল করবে। এই মিছিল যাবে মুখ্যমন্ত্রী মমতার কালীঘাটের বাসভবন পর্যন্ত।

সুকান্ত মজুমদার জানিয়েছেন, মমতার পদত্যাগের দাবিতে রাজ্য বিজেপি আন্দোলন অব্যাহত রাখবে। সামনের দিনগুলোয় তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবে।

৯ আগস্ট উত্তর কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে শিক্ষানবিশ এক নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জয় রায় নামের কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তদন্তের ভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে।

শিক্ষানবিশ নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে গত সাত দিন কলকাতাসহ রাজ্যজুড়ে চিকিৎসকদের আন্দোলন চলছে। প্রকৃত অপরাধীদের প্রকাশ্যে এনে শাস্তি দেওয়ার দাবি উঠেছে।

তবে অভিযোগ, মমতার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সরকার একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে প্রকৃত অপরাধীদের আড়াল করতে চাইছে।

ন্যায়বিচারের দাবিতে গত বুধবার রাতে রাজ্যের নারী সমাজ সড়ক দখল করে রাতভর প্রতিবাদ করে। আর সেদিন দিবাগত রাত ১২টার দিকে আর জি কর হাসপাতালে একদল দুষ্কৃতকারী হামলা চালায়। তারা জরুরি বিভাগ তছনছ করে। পরীক্ষাগার, ওষুধের স্টোর, নার্সিং ঘর ভেঙে চুরমার করে দেয়। শুধু তা-ই নয়, তারা চিকিৎসকদের আন্দোলন মঞ্চও ভেঙে দেয়। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে। একপর্যায়ে তারা পালিয়ে যায়। তখন অবাধে চলে ভাঙচুর।

রাজ্যের বিরোধী দলের নেতা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেছেন, আর জি কর হাসপাতালে গভীর রাতে হামলা চালিয়েছে মমতার গুন্ডারা। তারা চাইছে, সব প্রমাণ লোপাট করতে।

অন্যদিকে তৃণমূল বলেছে, হামলার পেছনে রয়েছে বিজেপি ও সিপিএমের হাত।
হামলার ঘটনার প্রতিবাদে রাজ্যের বাম দল এসইউসিআই আজ অর্ধদিবস বাংলা বন্‌ধে্‌র ডাক দিয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।

গতকাল বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস আর জি কর হাসপাতাল পরিদর্শনে যান। পরে সাংবাদিকদের বলেন, দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যদিও পুলিশ ইতিমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করেছে।

গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী মমতা দক্ষিণ কলকাতার বেহালায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, কর্মবিরতি প্রত্যাহারের জন্য তিনি চিকিৎসকদের অনুরোধ করছেন।
তবে মমতার অনুরোধে চিকিৎসকেরা সাড়া দেননি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না