editor
প্রকাশিত: 9:42 AM, August 17, 2024
ভর্তি পরীক্ষার ফি হঠাৎ বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেমেছেন পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তিতে ইচ্ছুক শিক্ষার্থীরা। শুক্রাবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক ডন।
পাকিস্তানে মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা একই সঙ্গে হয়। এই পরীক্ষার নাম মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ অ্যাডমিশন টেস্ট (মেডিক্যাট)। চলতি বছর মেডিক্যাট পরীক্ষার ফি ৮ হাজার রুপি নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
আন্দোলনরত শিক্ষার্থীদের বক্তব্য, সরকারের এই সিদ্ধান্ত দরিদ্র পরিবার থেকে আসা শিক্ষার্থীদের জন্য মেডিকেল ও ডেন্টাল কলেজে পড়াশোনার সুযোগ বন্ধ করে দেবে। কারণ এই পরিমাণ ভর্তি ফি দরিদ্র শিক্ষার্থীদের জন্য যোগাড় করা খুবই কঠিন।
ভর্তি ফি কমানোর পাশাপাশি বেলুচস্তানে মেডিক্যাট পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং পাকিস্তানের সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চাকরির ক্ষেত্রে বেলুচিস্তানের জন্য পৃথক কোটারও দাবি জানিয়েছেন তারা।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না