editor
প্রকাশিত: 6:07 PM, August 17, 2024
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ মনসা পুজোয় এসে বিদ্যুৎস্পৃষ্ট পুণ্যার্থীরা। মৃত্যু হয়েছে ১ জনের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ৫ জন। শনিবার (১৭ আগস্ট ) দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের এক গ্রামে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশবাহিনী। কিভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। মন্তেশ্বর থানার ভারুছা গ্রামে প্রতিবছরের ন্যায় এবারও মনসা পুজোর আয়োজন করা হয়েছিল। জড়ো হয়েছিলেন কয়েক হাজার পুণ্যার্থী। তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা। স্থানীয় সূত্রে প্রকাশ, মন্দিরচত্বরে থাকা মন্দিরের গ্রিলে আচমকাই বিদ্যুৎ পরিবাহী হয়ে যায়। আর গ্রিল ধরে যারা দাঁড়িয়েছিলেন সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন। মোট ৬ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে খবর। সকলেই মহিলা বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ১ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালে সূত্রে জানা গেছে, মৃত পুণ্যার্থীর নাম কদম হাজরা। বাকি ৫ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না