editor

প্রকাশিত: 1:27 PM, November 28, 2020

পৌরসভা নির্বাচন : দিরাইয়ে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

পৌরসভা নির্বাচন : দিরাইয়ে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

দিরাই প্রতিনিধি

তফসিল ঘোষণার পরপরই পৌরসভার নির্বাচন ঘিরে সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ ও বিএনপি’র রাজনীতি সরগরম হয়ে উঠেছে। প্রথম ধাপের নির্বাচনের ভোটগ্রহণ ২৮শে ডিসেম্বর নির্ধারণ করে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বড় দুই দলের মনোনয়ন বাগিয়ে নিতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। মনোনয়ন নিশ্চিত করতে নানামুখী তৎপরতা শুরু করেছেন তারা। বিশেষ করে ক্ষমতাসীন দলটির মনোনয়ন কে পাচ্ছে তা নিয়ে সাধারণ কর্মীদের মধ্যে চলছে হিসাব-নিকাশ। মনোনয়ন নিয়ে দলটির অভ্যন্তরীণ কোন্দল আরো প্রকট হওয়ার আভাস মিলছে। মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ থেকে নির্বাচিত বর্তমান মেয়র মোশাররফ মিয়া আলোচিত তিন খুনের মামলার পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় মনোনয়ন নিয়ে অনেকটা বেকায়দায় রয়েছেন। এদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে চেষ্টা করছেন সাবেক দুই ছাত্রলীগ নেতা আসাদ উল্লাহ ও বিশ্বজিৎ রায়।

উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রে জানা যায়, বর্তমান মেয়র মোশাররফ মিয়া, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, যুবলীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়সহ ৪ নেতা মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান জানিয়ে উপজেলা আওয়ামী লীগ বরাবর আবেদন জমা দিয়েছেন। এদিকে মেয়র পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মঈনুদ্দিন চৌধুরী মাসুক, পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী অন্যতম। জাতীয় পার্টির দলীয় প্রার্থী অনন্ত মল্লিক ও স্বতন্ত্র মেয়র প্রার্থী চন্ডিপুর গ্রামের বাসিন্দা রশিদ মিয়া প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে জামায়াতে ইসলামী ও জমিয়তে উলাময়ে ইসলাম দলীয় ও কৌশলগতভাবেও মেয়র পদে কোনো প্রার্থী দিবেন না বলে সংগঠন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ১৯৯৯ সালে ভাটির হাওরের জনপদ দিরাই উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা হয়। উপজেলা সদরের ১৭টি গ্রাম নিয়ে পৌরসভা গঠিত হয়। বর্তমানে ৯টি ওয়ার্ডের দিরাই পৌরসভায় লোকসংখ্যা ৩২ হাজার ১৫৪ জন। ৬.৫ বর্গ মিটার আয়তনের এ পৌরসভায় বর্তমান ভোটার ২১ হাজার ৩৭৯ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ৫৫২ জন ও নারী ভোটার ১০ হাজার ৮২৭ জন। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিজয়ী হন বর্তমান মেয়র মোশাররফ মিয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি’র দলীয় প্রার্থী মঈনুদ্দিন চৌধুরী মাসুক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে