editor
প্রকাশিত: 5:34 PM, August 18, 2024
এম এম সামছুল ইসলাম : মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি কারা নির্যাতিত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমদ মিঠু জামিনে মুক্তি পেয়ে নিজ জন্মস্থান জুড়ীতে আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। শনিবার (১৭ আগস্ট) বিকেলে এ আনন্দ মিছিল জুড়ী ক্লাব রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে নাশকতার অভিযোগে পল্টন থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার হন বিএনপি নেতা নাসির উদ্দিন মিঠু।মৌলভীবাজার ১ (জুড়ী – বড়লেখা) আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী নাসির উদ্দিন মিঠুকে গত ২৬ জুলাই রাতে তাঁর ঢাকার বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে তাঁকে পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। ছাত্র জনতার তীব্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে পরদিন মঙ্গলবার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে জামিনে মুক্তি পান নাসির উদ্দিন আহমদ মিঠু।
জুড়ীতে আনন্দ মিছিল পরবর্তী পথসভায় মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন মিঠু জানান, শেখ হাসিনার দুঃশাসন ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী ছাত্র জনতার এই বিজয় যেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। মনে হচ্ছে আমরা আবার স্বাধীন হলাম। এই আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের অভিনন্দন ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি। নাসির উদ্দিন মিঠু দেশের বর্তমান পরিস্থিতিতে সব ধরনের সহিংসতা থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান। দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সব ধরনের আক্রোশ, প্রতিশোধ ও সংঘাত পরিহার করে দেশের স্বার্থে শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান বিএনপি নেতা।
এ সময় উপস্থিত ছিলেন,জুড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সিনিয়র সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি ও কৃষক দলের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম,উপজেলা বি এন পির
সহ-সভাপতি এমএ মোহাইমিন শামীম, ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, নামর হাজী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা ও গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ইসহাক আলী,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তোলা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজা, যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদ, যুগ্ম আহ্বায়ক ইনতিয়াজ গফুর মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিবাকর দাশ, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য আব্দুর রাহিম
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জুড়ী উপজেলা শাখার সদস্য সচিব দেলওয়ার হোসেন,পশ্চিমজুড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমেদ, কলেজ শাখার আহমেদ জব্বার, সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেন, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা রেজান আলী, বদরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জালাল মিয়া, হাবিবুর রহমান, সেলিম আহমদ, বিল্লাল হোসেন, ফারুক আহমেদ, আবুল কাশেম, আব্দুর রব, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এছাড়াও অবস্থান কমসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবিযুক্ত : জুড়ীতে আনন্দ মিছিল
বার্তা প্রেরক: মোঃ সামছুল ইসলাম
জুড়ী -মৌলভীবাজার
মোবা: ০১৭৭৬০৮৮৪২৩
তাং: ১৮/৮/২০২৪ ইং
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে