editor
প্রকাশিত: 5:40 PM, August 18, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরামের স্ত্রী ঝিঙ্গিয়া। শনিবার (১৭ আগস্ট ) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে প্রকাশ, এদিন রাত ১০টা ৫০ মিনিটে ভুবনেশ্বরে এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৮ বছর। কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী জুয়াল ওড়িশায় বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। তিনি নিজেও ডেঙ্গিতে আক্রান্ত এবং ওই একই হাসপাতালে চিকিৎসাধীন। কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এদিন রাতেই হাসপাতালে গিয়েছিলেন মোহন চরণ। মুখ্যমন্ত্রী ছাড়াও ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন, স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহলিং, ওড়িশা বিধানসভার অধ্যক্ষ সুরমা পাধি সহ অন্যান্য বিজেপি নেতা ও শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত মন্ত্রী জায়াকে।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না