admin
প্রকাশিত: 9:26 PM, August 18, 2024
সিলেট রেলওয়ে স্টেশন এর সহকারী প্রকৌশলীর যোগসাজশে স্টেশনের সরকারি গাছ পাচারকালে নিরাপত্তা বাহিনীর হাতে আটক পাচারে ব্যবহৃত ভ্যানগাড়ি সহ প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের রেন্ট্রিগাছ ও ভ্যানচালক।
রোববার দুপুরে সিলেটের কদমতলী রেলওয়ে স্টেশনে গাছ পাচারকালে নিরাপত্তা বাহিনী (আনসার) এর সদস্যরা হাতেনাতে আটক করেন। গাছ পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ষ্টেশনের উপসহকারী প্রকৌশলী রেজাউল হকের বিরুদ্ধে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অভিযোগ, অসৎ উদ্দেশ্যে গাছগুলো নিয়ে যাওয়া হইছিলো বাংলাদেশ রেলওয়ে সিলেটের আইডব্লিউ মোহাম্মদ রেজাউল হকের নির্দেশে । ওই গাছের মূল্য আনুমানিক দেড় লাখ টাকার বেশি।
নিরাপত্তা বাহিনীর এএসআই রুবেল মিয়া জানান, দীর্ঘদিন যাবত এই আইডব্লিউ বিভিন্ন প্রকার মালামাল বিক্রি করে আসছেন বলে উনাদের কাছে তথ্য ছিলো। আজও একই উদ্দেশ্য গাছগুলো নিয়ে যাওয়ার সময় ভ্যান চালক সহ মালামাল জব্দ করা হয়।
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী সিলেটের অফিসার ইনচার্জ মো. এনায়েত করিম বলেন, ‘আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে আমাকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী কাওছার মিয়া জানায় যে, আইডব্লিউ মোহাম্মদ রেজাউল হক তার অফিসের সামনে থেকে কিছু গাছ অবৈধভাবে বিক্রির উদ্দেশ্য ভ্যান গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন। কোনো সরকারি মালামাল নিয়ে যেতে হলে গেইট পাস দিতে হয় এবং টেন্ডারের ভিত্তিতে নিতে হয়। কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই সে অবৈধভাবে গাছগুলো নিয়ে যাচ্ছিলো। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ভ্যান চালক আবু সাঈদ বলেন, আইডব্লিউ মোহাম্মদ রেজাউল হকের নির্দেশে রেল কর্মচারী ৫ জনের সহযোগীতায় উঠিয়ে দেওয়া হয়। তারা হলেন আইডব্লিউ এর অধীনস্থ কর্মচারী মো. হানিফ, মাসুদ মিয়া, পলাশসহ আরও ২জন।
এ ব্যাপারে রেলওয়ে উর্ধতন উপসহকারী প্রকৌশলী রেজাউল হক জানান, সহকারী নির্বাহী প্রকৌশলী/সিলেট আজমাঈন মাহতাব এর নির্দেশে আমি গাছ গুলো স’মিলে পাঠানোর সময় নিরাপত্তা বাহিনী আটক করে ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়