admin

প্রকাশিত: 10:05 PM, August 18, 2024

বৈষম্যের শিকার বিদ্যুৎ মিটার পাঠক ও বিল বিতরণকারী চাকরি স্থায়ীকরণের আহ্বান

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বৈষম্যের শিকার বিদ্যুৎ মিটার পাঠক ও বিল বিতরণকারী চাকরি স্থায়ীকরণের আহ্বান

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের ১০৭ মিটার পাঠক ও বিল বিতরণকারীর চাকরি স্থায়ীকরণ হয়নি বিগত ২১ বছরেও। এমনকি আদালতের নির্দেশ থাকার পরও তাদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। বৈষম্যের শিকার এসব কর্মচারীরা দ্রুততম সময়ের মধ্যে চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন।

রোববার (১৮ আগস্ট) দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মিটার পাঠক ও বিল বিতরণকারী ঐক্যপরিষদ সিলেটের সভাপতি মো. হাসিবুল হোসেন হাসিব এসব দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট এর অধীনে পাঁচটি বিক্রয় ও বিতরণ বিভাগ রয়েছে। ২০০৩ সাল হতে এখন পর্যন্ত ১০৭ জন পিস-রেটে নিয়োগপ্রাপ্ত হয়ে এখন পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছি। এই বিভাগে আমরা একমাত্র কর্মী যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাজস্ব আহরণ করে থাকি। দিন দিন কাজের কলেবর বাড়লেও আমাদের ভাগ্যের উন্নতি ঘটেনি।’

হাসিব আরও বলেন, ‘এতদিনেও বোর্ড আমাদের দিকে কোনো নজর দেয়নি। বরং, প্রিপেড বিদ্যুৎ মিটার স্থাপনের পর থেকে আমাদের কাজের পরিধি সংকুচিত হচ্ছে এবং আমাদেরকে অবহেলার মধ্যে রাখা হচ্ছে। এ অবস্থায় আমরা ১০৭ জন কর্মী পরিবার পরিজন নিয়ে আর্থিক সংকটে জর্জরিত। দৈনন্দিন জীবনমানের পরিবর্তন, দ্রব্যমূল্য বাড়লেও আমাদের আর্থিক উন্নতি দূরের কথা বরং অবনতি ঘটছে। ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, পরিবারের দৈনন্দিন খরচ যোগানো সম্ভব হচ্ছে না, বাসা ভাড়া দিতেও হিমশিম খাচ্ছি।’

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করেও প্রতিকার পাননি। ২০১৭ সালের মে মাসে চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি, মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষের টনক নড়েনি।’

এমতাবস্থায় তারা হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন যার নম্বর-১০২৬৬ অব ২০১৭। এ পিটিশনের পর ২০১৮ সালের ২১ অক্টোবর উচ্চ আদালত তাদের পক্ষে রায় প্রদান করেন। রায়ে আদালত পর্যবেক্ষণে আবেদনকারীণকে বঞ্চিত না করে ন্যায়বিচার নিশ্চিত করার নির্দেশ দেন। তাদেরকে মিটার রিডার অথবা বিল প্রস্তুতকারী অথবা সাহায্যকারী পদে নিয়োগের আদেশ বিবেচনা করার নির্দেশ দেন।

মিটার পাঠকদের অভিযোগ, আদালতের রায়ের কপি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট এর বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলীসহ সবগুলো দপ্তরে পৌঁছালেও এ বিষয়ে আজ অব্দি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে কর্তৃপক্ষ কেবল আমাদের সঙ্গে বিমাতাসূলভ আচরণ করেননি বরং আদালতকে অবজ্ঞা করেছেন।

সভাপতি হাসিবুল হোসেন হাসিব আরও জানান, ২০১৪ সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সারাদেশে সাহায্যকারী পদে ২৪০০ জনকে নিয়োগ দেওয়ার কথা ছিল। এ পরীক্ষায় তারা সবাই অংশ নিয়েছিলেন। পরবর্তীতে ১৮০০ জনকে নিয়োগ দেওয়া হয়। ৬০০ পদে নিয়োগ দেওয়া হয়নি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ১০ বছরে বিদ্যুৎ বিভাগে কাজের পরিধি বেড়েছে। বর্তমানে কয়েক হাজার পদ খালি রয়েছে এবং এর মধ্যে সাহায্যকারী সহস্রাধিক পদ খালি রয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি। তা সত্ত্বেও আমাদের চাকরি স্থায়ীকরণে কর্তৃপক্ষ নির্ভার। মূলত, সরকার সমর্থক না হওয়ায় এবং অনৈতিক লেনদেনে রাজি হওয়ায় আমাদের নিয়োগ থেকে বঞ্চিত রাখা হয়েছে।’

তাই, এই ১০৭ জনকে সাহায্যকারী পদে নিয়োগ দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান তিনি। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার সুদৃষ্টি কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে মো. জামাল উদ্দিন, মো. মুহিবুর রহমান বক্্স আবু, তপন কুমার নাগ, স্বপন হালদার, শানুর মিয়া, গুলজার আহমদ, সেলিম আহমদ, বাবুল আহমদসহ শতাধিক মিটার পাঠক ও বিল বিতরণকারী উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়