admin

প্রকাশিত: 10:08 PM, August 18, 2024

আগামীর বাংলাদেশ বিনির্মাণে মেধাবী নেতৃত্ব তৈরি করতে চায় ছাত্রশিবির

সাংবাদিকদের সাথে মতবিনিময়

আগামীর বাংলাদেশ বিনির্মাণে মেধাবী নেতৃত্ব তৈরি করতে চায় ছাত্রশিবির

আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে একদল সৎ, যোগ্য ও সঠিক নেতৃত্ব তৈরি করতে চায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। সে লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্টানে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রশিবির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছাত্রসমাজের পাশে থেকে একটি নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে। গতকাল রোববার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন বক্তব্য দেন শিবির নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম ও সিলেট মহানগরীর সভাপতি শরীফ মাহমুদ।

শিবির নেতৃবৃন্দ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এদেশের সাংবাদিক সমাজ সকল বাঁধাকে উপেক্ষা করে প্রকৃত চিত্র তুলে ধরেছেন এবং সঠিক সংবাদ প্রচার করেছেন। যেকারনে এই আন্দোলনটি সফল হয়েছে এবং সাধারণ মানুষের বিজয় এসেছে। সিলেটে কর্মরত সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করে নেতৃবৃন্দ বলেন, এই আন্দোলনে আমাদের ভাই সাংবাদিক এটিএম তুরাব নিহত হয়েছেন। তাঁর এই অবদানের কথা সিলেটবাসী আজীবন মনে রাখবে। ভবিষ্যতেও নিরপেক্ষভাবে সাংবাদিকদেরকে তথ্য নির্ভর এরকম সাহসী সাংবাদিকতা চালিয়ে যেতে অনুরোধ জানান তারা। একই সাথে ইসলামি ছাত্রশিবিরের ভালো কাজগুলো প্রকাশের পাশাপাশি সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে সেগুলোও জনসম্মুখে নিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।

স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গণমাধ্যমের কণ্ঠ রোধ করেছিল উল্লেখ করে শিবির নেতৃবৃন্দ বলেন, আমরা জানি এতদিন আপনারা চাইলেও সত্যটা তুলে ধরতে পারেননি। আপনাদের টুটি চেপে ধরা হয়েছিল। এখন সুযোগ এসেছে সাদাকে সাদা আর কালোকে কালো বলার। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সুন্দর দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো যাতে আর কোন সন্ত্রাসী সংগঠন মাথাছড়া দিতে না পেরে সেদিকে ইসলামি ছাত্রশিবির সজাগ দৃষ্টি রাখবে। ক্যাম্পাস হবে আতংকমুক্ত এবং সাধারণ ছাত্রদের পদভারে মুখরিত। শিক্ষার্থীরা যাতে নিরাপদে ক্যাম্পাসে শিক্ষাগ্রহণ করতে পারে ছাত্রশিবির সেই মিশন নিয়েই কাজ করবে। সভায় উপস্থিত ছিলেন শাবিপ্রবির সভাপতি জহির উদ্দীন শিপন, সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি নজরুল ইসলাম ও সিলেট মহানগর সেক্রেটারী শাহিন আহমদসহ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়