admin
প্রকাশিত: 8:02 PM, August 20, 2024
সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে পূবালী ব্যাংকের মাসব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। এই কার্যক্রমে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৫০ লক্ষ টাকার ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) দক্ষিণ সুরমার মনির আহমদ একাডেমি প্রাঙ্গণে দাঊদপুর ইউনিয়নের প্রায় ৪ শতাধিক বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে এ কর্মসূচি সমাপ্ত করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী দক্ষিণ সুরমার মনির আহমদ একাডেমির প্রতিষ্ঠাতা ও পূবালী ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুবিধাবঞ্চিত বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব¡। সাম্প্রতিক বন্যায় সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক গরিব মানুষ নিঃস্ব হয়েছেন। তাদের প্রতি সহযোগিতা ও সহানুভূতির হাত বাড়াতে তিনি সরকার ও বিত্তবানদের প্রতি আহবান জানান। তিনি বলেন, পূবালী ব্যাংক তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিলেটে গত দুই মাসে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রয়াস চালিয়েছে।
ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ডিজিএম ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চল প্রধান ডিজিএম মোশাহিদ উল্লাহ, মনির আহমদ একাডেমির প্রিন্সিপাল উজ্জ্বল কুমার সাহা, দাউদপুর ইউপি সদস্য মোহাম্মদ হিরা মিয়া, পূবালী ব্যাংকের সিলেট শাখার এজিএম প্রদ্যোৎ কান্তি দাস, বরাইকান্দি শাখার ব্যবস্থাপক আবু হেনা রনি, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক নির্মল কান্তি দাস, কালীঘাট শাখার ব্যবস্থাপক আজিমুজ্জামান, বন্দরবাজার শাখার ব্যবস্থাপক আশিস রঞ্জন দাস এবং চৌধুরীবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ বদরুদ্দোজা প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়