editor
প্রকাশিত: 3:39 PM, November 28, 2020
সিলেট লেখিকা সংঘের কার্যকরি কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কক্ষে এই অভিষেক অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে ইশরাক জাহান জেলি ও নাইমা চৌধুরীর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা আখতার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট লেখিকা সংঘের কার্যকরি কমিটির পূর্বের সদস্যরা কমিটিকে বেগবান করতে নিরলসভাবে কাজ করেছেন। আমি আশা করি বর্তমান কমিটির দ্বারা সংগঠনে অনেক অগ্রগতি হবে। তিনি এতো সুন্দর একটি আয়োজন করার জন্য সংগঠনের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আমিনা শহীদ চৌধুরী মান্না। স্বাগত বক্তব্য রাখেন অভিষেক উদযাপন কমিটির আহবায়ক ইশরাক জাহান জেলী, বক্তব্য রাখেন উপদেষ্টা ফেরদৌসী আব্দুল্লাহ দিবা, সহ সভাপতি সুফিয়া জমির ডেইজী, বিদায়ী সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহী, নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হোসনে আরা কলি বেগম, শিপারা বেগম শিপা, শামীমা আক্তার ঝিনুক,লিপি খান, তাহমিনা ইসলাম তমা, সেলিনা বেগম। গান পরিবেশন করেন সুরাইয়া পারভীন লিলি, কবিতা আবৃত্তি করেন জয়স্ত্রী মোহন তালুকদার, আমিনা খানম, ফারজানা বেগম নাজনীন, জ্যোন্সা বেগম, তাপাদার জান্নাতুল জাহরা প্রমুখ।-বিজ্ঞপ্তি
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন