editor
প্রকাশিত: 12:25 PM, August 21, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ একটানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি ভারতের ত্রিপুরায়। মঙ্গলবার ( ২০ আগস্ট ) ৪৮ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ২ জন। গৃহহীন হাজার হাজার মানুষ। এর মাঝেই আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, মৃতদের মধ্যে ৫ জন শুধু দক্ষিণ ত্রিপুরা জেলার। একটানা মুষলধারে বৃষ্টির কারণে সবকটি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে সাড়ে ৫ হাজারের বেশি পরিবার ঘরছাড়া। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২দিন ত্রিপুরা জুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ২০০ টি উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। এর মধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বাহিনী ও রয়েছে। রাজ্যের বন্যা কবলিত এলাকার পাশেই মোট ১৮৩টি অস্থায়ী শিবির খোলা হয়েছে। জোরকদমে চলছে উদ্ধার কাজ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না