editor
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওমানে ডাক্তার অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ওমানের আল সুরে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
ডা. শোয়েবের তত্ত্বাবধান ও সভাপতিত্বে এবং ডা. মনীষা পালের সঞ্চালনায় প্রথমে ওমান ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন এবং দুই দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এসময় ডাক্তার অ্যাসোসিয়েশন মিলনমালা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমা বেগম, ডা. সাফায়েত, ডা. আমিনুল, ডা. সাজ্জাদ ও ডা. জিসানসহ অ্যাসোসিয়েশনের অন্য নেতারা। এ ছাড়া অনুষ্ঠানের প্রচার ও প্রকাশনার দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক ডা. শরিফ সুমন।

পরে মধ্যাহ্নভোজ শেষে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী প্রতিযোগীরা খেলাধুলার ছয়টি ইভেন্টে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৩০ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
শেষ অংশে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। অনুষ্ঠানে আগত শ্রোতা-দর্শকদের বিভিন্ন মনোমুগ্ধকর সংগীতের মাধ্যমে মাতিয়ে রাখেন তারা।
পরে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা।
7 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
7 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
6 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
4 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
2 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬