editor
প্রকাশিত: 4:15 PM, November 28, 2020
করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সিলেট নগরীতে মাস্ক বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। আজ শনিবার দুপুরে নগরীর পথচারী জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন তারা।
মাস্ক বিতরণের সময় বিএনপি নেতারা বলেন, এটা একটা মহামারী। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিএনপি পুরোপুরিভাবে তাদের দায়িত্ব পালন করছে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সেই দায়িত্ব আমরা পালন করছি। যার অংশ হিসেবেই করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে মাস্ক বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজাই রাখাসহ মাস্ক পরিধানের উপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। এ কর্মসূচী আগামীতেও অব্যাহত থাকবে।
মাস্ক বিতরণকালে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, মহানগর বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, আপ্যায়ন সম্পাদক আফজাল হোসেন, শিশু বিষয়ক সম্পাদক মো. আব্দুল হাকিম, সহ সাংস্কৃতিক সম্পাদক কয়েছ আহমদ সাগর, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ্র, সদস্য মঈনুল হক স্বাধীন, মখলিছ খান, জাবেদুল ইসলাম দিদার, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সৈয়দ রহীম আলী রাসু, এনামুল হক সোহেল, নাজির আহমদ, সজিবুর রহমান রুবেল, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল হাছিব, ছাত্রদল নেতা নাহিয়ান আহমদ রিপন, আলী আহমদ আলম, নির্ঝর রায় প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন