editor
প্রকাশিত: 6:14 PM, August 22, 2024
ঘটনার এক মাস পর সিলেট সিটি করপোরেশনের সদ্যসাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রধান আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেছেন এক হকার নেতা। গত ২৩ জুলাই সিলেট মহানগরের লালদীঘিরপাড় (অস্থায়ী) হকার্স মার্কেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বৃহস্পতিবার (২২ আগস্ট) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সিলেট জেলা শ্রমিক দল ও হকার নেতা মো. রুহুল আমিন রুবেল।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি মো. সায়েম খান।
মামলায় আনোয়ারুজ্জামান ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (৫০), অতিরিক্ত পুলিশ-কমিশনার (ক্রাইম উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার (৪০), বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, কোতয়ালী মডেল থানার সদ্য বদলি হওয়া অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দিন সিপন, মেয়রের সহকারী শহীদ চৌধুরী (৫৫), বঙ্গবন্ধুু প্রজন্মলীগ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মো. ছুরত আলী (৪৬), হকার নেতা রুমন আহমদ (৩২) ও রকিব আলী (৫০)। মামলাটিতে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুল মোমেন মামলাটি আমলে নিয়ে এফআইআর দাখিল করতে কোতোয়ালি থানাপুলিশকে নির্দেশ দেন।
এজাহারে বলা হয়- অভিযুক্তরা চাঁদা না পেয়ে গত ২৩ জুলাই বিকেলে লালদিঘীরপাড় হকার পুনর্বাসনকৃত মাঠে হকারদের উপর হামলা চালান। এ সময় হামলাকারীরা ব্যবসায়ীদের দোকানের লাখ লাখ টাকার মালামাল লুটে নেয় এবং দোকানগুলো তছনছ করে ব্যাপক ক্ষতিসাধন করে। এমনকি ব্যবসায়ীদের অবরুদ্ধ করে তাদের উপর শারিরীক নির্যাতন চালায়। এসময় তারা আটজন হকার ব্যবসায়ীকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে আটকে রেখে রাতভর নির্যাতন করে। পরদিন ২৪ জুলাই তাদেরকে আদালতে প্রেরণ করলে পরে তারা জামিনে ছাড়া পান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না