editor
প্রকাশিত: 6:21 PM, August 22, 2024
মৌলভীবাজারের কমলগঞ্জে গত দু’দিন ধরে ভয়াবহ বন্যায় উপজেলায় পানিবন্দী হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। ভয়াবহ এমন পরিস্থিতিতে খাদ্য সংকটে ও নানা সমস্যায় দিন কাটাচ্ছেন নিন্মআয়ের পরিবারগুলো। তাদের পাশে দাঁড়িয়েছেন বিত্তবান কিছু ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠন। শ্রীমঙ্গল পৌরসভা থেকে নির্বাচিত সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধু’র ব্যক্তিগত উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
এছাড়া বিএনপি’র কেন্দ্রিয় সদস্য মুজিবুর রহমান চৌধুরী মুজিবসহ বিভিন্ন সংগঠন খাদ্য সামগ্রী বিতরণ করছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর, চন্ডীপুর, মহেশপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী এক হাজার পাচঁশত মানুষের মাঝে চাল, ডাল, চিড়া, মুড়ি ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, মহসিন মিয়া মধুর ছেলে মুরাদ হোসেন সুমন, ভাতিজা মোশাররফ হোসেন রাজ এবং শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অন্যদিকে গত দু’দিন ধরে বিএনপি নেতা মুজিবের পক্ষ থেকেও বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে