editor
প্রকাশিত: 6:26 PM, August 22, 2024
ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ ছবিতে কাজ করেছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। ২০২৩ সালে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। আর মুক্তি পাওয়ার সঙ্গেই বাজিমাৎ করে শাকিব-ইধিকার চমক।
এবার নতুন করে জুটি বেঁধে আবারও চমক দেখাতে পর্দায় আসছেন শাকিব-ইধিকা। শোনা যাচ্ছে, ‘বরবাদ’ নামে নতুন একটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন তারা। ছবিটি পরিচালনা করবেন ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান; বড় পর্দায় পরিচালকের এটিই প্রথম কাজ।
জানা গেছে, পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, ছবিটিতে জুটি হিসেবে কাজ করতে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব খান ও ইধিকা পাল। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে মুম্বাইতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
ওই ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে বলেন, ‘বছরখানেক আগে পরিচালক মেহেদী হাসান হৃদয় নায়ক শাকিব খানকে এই ছবির গল্প শোনান। পরে গল্পটি পছন্দ হয় শাকিবের, কাজ করতেও রাজি হন। এরপর আগামী ২৫ সেপ্টেম্বর থেকে টানা ৪৫ দিনের শিডিউল দিয়েছেন শাকিব খান। মুম্বাই ও বাংলাদেশ মিলে শুটিং হবে।’
সূত্রটি এও জানান, শাকিব খানের জন্য নাকি এই সিনেমার গল্প একেবারেই নতুন। অ্যাকশন ঘরানার ছবি বলেও জানান তিনি।
উল্লেখ্য, ‘বরবাদ’ ছবিটির গল্প ও চিত্রনাট্য পরিচালকের নিজেরই। ছবিতে মিশা সওদাগরও একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক