editor
প্রকাশিত: 8:38 PM, August 23, 2024
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে বৃহস্পতিবার (২২ আগস্ট ) বাসে করে ফিরছিলেন লাদাখের একটি স্কুলের কর্মীরা। দুরবুকের কাছে বাঁক নেওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। ৩ শিশুসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে তার কিছুটা দূরেই সেনার একটি দল টহল দিচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়েই তাঁরা সেখানে চলে আসে। দ্রুত উদ্ধার কাজ শুরু করে। সেনা সূত্রে প্রকাশ, ২৭ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন শিশু ও ছিল। আহতদের উদ্ধার করে সেনা হাসপাতালে এবং টাংস্টের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারতের লাদাখের একটি স্কুলের শিক্ষক এবং কর্মীরা বিয়েবাড়ি থেকে বাসে করে ফিরছিলেন। দুরবুকের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি খাদে পড়তেই বাঁচানোর জন্য চিৎকার ভেসে আসছিল। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু বাসটি অনেক নিচে পড়ে যাওয়ায় উদ্ধার কাজ করতে পারছিলেন না। তখনই সেনাদের কাছে দুর্ঘটনার খবর যায়। জওয়ানরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সঙ্গে সঙ্গে যাত্রীদের উদ্ধার করেন।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না