admin
প্রকাশিত: 11:44 AM, August 24, 2024
দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে গত ১ আগস্ট ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সভা’ করার ঘটনায় কলেজের অধ্যক্ষ এরশাদ আলীর (ভারপ্রাপ্ত) বিরুদ্ধে নিন্দা জানিয়ে তাঁর পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষক ও কর্মচারিবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক ও কর্মচারিবৃন্দের সভায় সর্বসম্মতিক্রমে তাকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, অধ্যক্ষ শিক্ষকদের সাথে কোন আলোচনা না করেই সভা আহবান করেছিলেন এবং তাঁর এই সভার সাথে শিক্ষক-কর্মচারিদের কোন সম্পৃক্ততা নেই। এছাড়াও সভায় অধ্যক্ষের আর্থিক অনিয়ম, ছাত্রলীগের কতিপয় ছাত্রদের নিয়ে সিন্ডিকেট তৈরি করে শিক্ষকদের শাসানো, তাঁর বিরুদ্ধাচারণ করা শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন, বিভিন্ন বিভাগের শিক্ষকদের ভুয়া বিল ভাউচারে টাকা দিতে বাধ্য করা, চলমান একাদশ শ্রেণির ভর্তিতে প্রতি শিক্ষার্থীর থেকে ১শ টাকা করে অতিরিক্ত নেয়াসহ নানা অনিয়মের কথা সভায় তুলে ধরা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মতে তিনি অবলিম্বে পদত্যাগ না করলে তাঁর বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অভিযোগসহ পদত্যাগে বাধ্য করা হবে বলে উল্লেখ করা হয়। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আব্দুর রহিম, ইউসুফ আলী, কুলসুমা বেগম, একেএম মাহমুদুল আলম মারুফ, প্রভাষক মোহাম্মদ আল মাসুদ, শারমিন আক্তার মুক্তা, সাইদ আহমদ হাসান রিমন, নন্দিতা পাল, শতাব্দি চক্রবর্তী, নাজমা খাতুন, বিধান চন্দ্র দাস, সাইফুল ইসলাম, নিরুপম চক্রবর্তী, জুলহাস মিয়া, মনির আহমদ, ইউনুছ চৌধুরী, ফাহমিদা আক্তার সেতু, প্রদর্শক নাজিম উদ্দিন, লাইব্রেরিয়ান খায়রুল ইসলাম শোয়েব, অফিস সহকারী আবুল কালাম লিমন, সাগর চন্দ্র দাস, অফিস সহায়ক মোশারফ হোসেন, আব্দুল জলিল প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়