editor
প্রকাশিত: 4:32 PM, August 24, 2024
মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
শনিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাদ্য সামগ্রী, খাবার স্যালাইন, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি বিতরণ করা হয়।
এসময় পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, “যেকোন দুর্যোগে মৌলভীবাজার জেলা পুলিশ মানুষের সেবায় পাশে আছে। আমরা বিশ্বাস করি সমাজের সকল শ্রেণি পেশার মানুষ একসাথে কাজ করলে আমরা সহজে এই দুর্যোগ মোকাবেলা করতে পারব। দেশের এই ক্রান্তিলগ্নে আমি সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, ‘মৌলভীবাজার জেলা পুলিশের সদস্যগণ আইনশৃংখলা রক্ষার পাশাপাশি উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করে যাচ্ছে।’
ইতিমধ্যে মৌলভীবাজার জেলা পুলিশ বন্যায় জরুরি যোগাযোগের জন্য একটি হটলাইন নাম্বার চালু করেছে। প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এর পাশাপাশি জেলা পুলিশের হট লাইন (০১৩২০-১২০৬৯৮) নাম্বারে যোগাযোগ করা যাবে।
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে