admin
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
সিলেট নগরীর আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর পরিচালক, প্রশাসন ও অর্থ (উপসচিব) ডিএম আতিকুর।
এ উপলক্ষ্যে ২৮ নভেম্বর শনিবার দুপুরে প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওয়ালিউল্লাহ মোল্লা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএমইটি) এর পরিচালক, প্রশাসন ও অর্থ (উপসচিব) ডিএম আতিকুর বলেন, প্রশিক্ষণ পেশাগত কাজের মর্যাদা বৃদ্ধি করে। নিজেকে প্রশিক্ষিত করে তুলে। দেশের উন্নয়নকে দ্রুত তরান্বিত করতে যুব সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত হতে হবে।
কেন্দ্রের ইন্সট্রাক্টর জাকির হোসেন এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর শামীমা আক্তার, শিরিন আক্তার, মোজাফ্ফর হোসেন, শাহ আলম পাটোয়ারী, মনিরুজ্জামান মনির প্রমুখ। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি কেন্দ্রের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।-বিজ্ঞপ্তি
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
8 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
6 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
5 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
4 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
8 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
3 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,