editor
প্রকাশিত: 3:59 PM, August 25, 2024
সার্কাস দেখাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক নারী পারফরমার। তিনিসহ তিনজন একটি দঁড়ির উপর বসে-দাঁড়িয়ে কসরত দেখাচ্ছিলেন। তখন হঠাৎ করে ওই নারী পারফরমার ১৬ ফুট উঁচু থেকে নিচে পড়ে যান। তখন সঙ্গে সঙ্গে জ্ঞানও হারান তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো জানিয়েছে, পূর্ব সাসেক্সের একটি গ্রাভিটি সার্কাসে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, দুইজন পুরুষ ও এক নারী ১৬ ফুট উঁচুতে টানানো একটি দড়িতে উঠেছেন। ওই সময় দড়ির উপর একটি চেয়ার বসান নারী। চেয়ারে বসার পরই চেয়ারটি উল্টে পড়ে যান তিনি।
ওই সময় তা পা চেয়ারের দড়ির সঙ্গে জড়িয়ে গেলে ঝুলন্ত অবস্থায় প্রচণ্ড জোরে ধাক্কা খান। এরপর তিনি নিচে পড়ে যান। প্রথমে তার হাঁটু মেঝেতে আঘাত হানে; এরপর পুরো শরীর।
সাউথ ইস্ট কোয়াস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ওই নারীর মারা যাওয়ার শঙ্কা নেই। তাকে ব্রাইটনের রয়্যাল সাসেক্স কাউন্টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি পড়ে যাওয়ায় মুখে ও অন্যান্য জায়গায় আঘাত পেয়েছেন।
হেইলি ওয়ালস নামের এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, “মনে হয়েছিল তিনি হাল ছেড়ে দিয়েছেন। তিনি ব্যালেন্স হারিয়ে ফেলেছিলেন। এরপর তার জড়ানো অবস্থায় নিচের লোহাল মেঝেতে পড়েন তিনি।”
সার্কাস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এ পারফরমার এখন ভালো আছে। তারা আরও জানিয়েছে, সার্কাসের এমন ঝুঁকিপূর্ণ কসরতে সবসময় সাবধানতা অবলম্বন করা হয়। কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে থাকে।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না