editor
প্রকাশিত: 4:02 PM, August 25, 2024
যে দিকে দু’চোখ যায় শুধুই বালি আর বালি। দিনের বেলা মাথার ওপর চোখ রাঙায় সূর্য। জনমানবশূন্য সৌদি আরবের সেই রাব আল খালি মরুভূমিতে হারিয়ে গিয়ে প্রাণ হারাতে হলো এক ভারতীয় যুবককে।
সঙ্গে ছিলেন তার এক সহকর্মী। তাদের দু’জনেরই লাশ উদ্ধার করা হয়েছে। ডিহাইড্রেশন এবং ক্লান্তির কারণে তারা মারা গেছেন বলে মনে করা হচ্ছে।
রোববার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মরুভূমিতে পথ হারিয়ে মারা যাওয়া ওই যুবকের নাম মোহাম্মদ শেহজাদ খান। তিনি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গনার করিমনগরের বাসিন্দা। গত তিন বছর ধরে সৌদি আরবে চাকরি করছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সৌদি আরবের একটি টেলিকমিউনিকেশন সংস্থায় কাজ করতেন শেহজাদ। সম্প্রতি দেশটি রাব আল খালি মরুভূমিতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন তিনি। ৬৫০ কিলোমিটার দীর্ঘ এই মরুভূমি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অঞ্চল বলে পরিচিত।
সৌদি আরবের দক্ষিণ থেকে আশপাশের দেশের কিছু অংশেও ছড়িয়ে রয়েছে এই মরুভূমি। দিনের বেলা সেখানে তাপমাত্রা থাকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
সেই রাব আল খালি মরুভূমিতে গিয়েছিলেন শেহজাদ। সঙ্গে ছিলেন এক সহকর্মী। তিনি সুদানের বাসিন্দা। মরুভূমিতে গিয়ে মোবাইলের জিপিএস সিগন্যাল ঠিক মতো কাজ করেনি। ফলে কোথায় রয়েছেন তারা, তা আর বুঝতে পারেননি। বিপদ আরও নানা দিক দিয়ে ঘিরে ধরেছিল শেহজাদদের।
একপর্যায়ে মোবাইলের ব্যাটারির চার্জ ফুরিয়ে যায় তাদের। ফলে কাউকে ফোন করে আর সাহায্য চাইতে পারেননি। এর মাঝেই গাড়ির জ্বালানি শেষ হয়। এরপর ফুরিয়ে যায় খাবার এবং খাবার পানীয়।
অন্যদিকে, দিনের বেলা তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। চরম এই আবহাওয়া এবং পরিস্থিতির বিরুদ্ধে আর লড়াই করতে পারেননি দু’জন। প্রয়োজনীয় রসদও ছিল না। তাই মৃত্যু হয় শেহজাদ এবং তার সঙ্গীর।
আর সেই ঘটনার চারদিন পর, গত বৃহস্পতিবার গাড়ির কাছ থেকে উদ্ধার হয় দু’জনের লাশ। বালির ওপর পড়েছিল তাদের নিথর দুটি মরদেহ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না