editor

প্রকাশিত: 9:04 PM, August 25, 2024

জামালগঞ্জের ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা ও বিক্ষোভ মিছিল

জামালগঞ্জের ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা ও বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগেঞ্জর জামালগঞ্জে ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের উপর অনাস্থা প্রদান করে বিক্ষোভ মিছিল করেছে ৯ ওয়ার্ডের ইউপি সদস্যসহ ইউনিয়নবাসী। আজ রবিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ কালে স্লোগানে স্লোগানে দুর্নীতিবাজ চেয়ারম্যানের উপর অনাস্থা কার্যকরের দাবী জানান বিক্ষোভকারীরা। এসময় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান নূর হুদা, ইউপি সদস্য কামরুল ইসলাম, হীরা মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হওয়ার পরই স্বৈরাচারী হয়ে উঠেন। নিজের খেয়াল খুশিমত একক নেতৃত্বে পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের কার্যক্রম। রাজনৈতিক প্রভাব কাটিয়ে হয়ে পড়েন বেপরোয়া। তার অনিয়ম-দূর্নীতিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ইউনিয়নবাসী।

ক্ষমতার অপব্যাবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। ইউনিয়ন পরিষদের বরাদ্দ নিয়ে কোন প্রকার মিটিং ছাড়াই একক সিদ্ধান্তে কাজ করেন তিনি। এতে করে আমরা ইউপি সদস্যরা নিজ নিজ ওয়ার্ডের সাধারন জনগনের কাছে লজ্জিত অপমানিত হই। সেই সাথে কর্মসূচি কাজের টাকা শ্রমিকদের নিজেদের নামে মোবাইল সিমের মাধ্যমে পরিশোধের কথা থাকলেও তিনি শ্রমিকদের নিকট সিম না দিয়ে নিজের কাছে রেখে টাকা উত্তোলন করে আত্মসাৎ করছেন। জন্মনিবন্ধনের সরকারি ফি ৫০ টাকা হলেও জনপ্রতি ৪-৫ শত টাকা আদায় করেন তিনি।

এছাড়াও ভিজিডি ও ভিজিএফ এর মালামাল তার কর্মী সমর্থকদের মাঝে বন্টন করে আসছেন দীর্ঘদিন ধরে। ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষ এ সকল সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।

এছাড়াও বিভিন্ন প্রকল্পের অর্থ হাতিয়ে নিচ্ছেন অবৈধ ক্ষমতার জোরে। তাছাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকার অভিযোগও নিত্যদিনের। সারা বছর ঢাকাতে থেকে বছরে হাতেগুনা কয়েকদিন অফিস করেন তিনি। এমনকি ঢাকা যাওয়ার পূর্বে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রে অগ্রীম স্বাক্ষর করে যান তিনি।

ইউপি চেয়ারম্যানের এসকল অপকর্মে অতিষ্ঠ হয়ে সব ইউপি সদস্য জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহীনির কাছে একটি লিখিত অনাস্থা প্রস্তাব পেশ করে স্বৈরাচারী ও দুর্নীতিবাজ চেয়ারম্যানের  অপসারনের দাবী জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে