editor

প্রকাশিত: 9:10 PM, August 25, 2024

পিডিপির একলা চলো নীতি, জামায়াত লড়বে স্বতন্ত্র হয়ে

পিডিপির একলা চলো নীতি, জামায়াত লড়বে স্বতন্ত্র হয়ে

ফাইল ছবি: পিডিপি নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

এখন এটা স্পষ্ট যে জম্মু-কাশ্মীরে বিজেপিকে মোকাবিলায় ন্যাশনাল কনফারেন্স (এনসি), কংগ্রেস ও সিপিএমের জোটে পিডিপি যোগ দিচ্ছে না। পিডিপি নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আসন্ন বিধানসভা ভোটে ‘একলা চলো’ নীতি নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন।

মেহবুবা মুফতি গতকাল শনিবার দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। এ উপলক্ষে তিনি জানিয়েছেন, তাঁর দলের লক্ষ্য শুধু রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনা নয়। তাঁরা চান, সংবিধানের খারিজ হওয়া ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫ (ক) ধারা ফিরিয়ে আনতে। পাকিস্তানের সঙ্গে বন্ধ থাকা কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ও উপত্যকা ছেড়ে চলে যাওয়া হিন্দুদের সম্মানের সঙ্গে ফেরত আনতে চান তাঁরা।

শ্রীনগরে দলীয় সেই অনুষ্ঠানে মেহবুবা মুফতি বলেন, তাঁর লক্ষ্য কাশ্মীর সমস্যার সমাধান। এনসি ও কংগ্রেস সেই লক্ষ্য সমর্থন করলে তিনি তাদের সমর্থন দিতে প্রস্তুত।

মেহবুবা মুফতি বলেন, আসন সমঝোতার মাধ্যমে ভোটে লড়া তাঁর লক্ষ্য নয়। তিনি চান, কাশ্মীর সমস্যার সমাধান করতে।

মেহবুবা মুফতির এই পদক্ষেপের অর্থ, নির্বাচনের আগে তাঁর দলের সঙ্গে এনসি, কংগ্রেস ও সিপিএমের জোট হচ্ছে না। আসন সমঝোতাও নয়। বোঝাপড়া কিছু হওয়ার থাকলে তা ভোটের ফল প্রকাশের পর।

কেন মেহবুবা মুফতি ওই জোটে গেলেন না, সেই ব্যাখ্যাও তিনি দেন। তিনি বলেন, এনসি-কংগ্রেস শুধু আসন সমঝোতা করেছে। তাদের বৃহত্তর কোনো রাজনৈতিক লক্ষ্য নেই। তুলনায় পিডিপি সব সময় বৃহত্তর লক্ষ্য নিয়ে এগিয়েছে। সাফল্য না এলেও লক্ষ্যচ্যুত হয়নি।

জোটবদ্ধ না হয়ে পিডিপি আলাদা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়ায় বিজেপি অবশ্যই উৎসাহী হবে। কারণ, এতে উপত্যকার মুসলমান ভোট ভাগাভাগি হবে। মুসলমানপ্রধান কাশ্মীর উপত্যকার ১০ জেলায় বিধানসভার আসন রয়েছে ৪৭টি। হিন্দুপ্রধান জম্মুর ১০ জেলায় মোট আসন ৪৩টি। বিজেপি চায়, জম্মুর প্রতিটি আসন জিততে। সেই লক্ষ্যে বিধানসভার সীমানার পুনর্বিন্যাসও (ডিলিমিটেশন) করা হয়েছে, যাতে জম্মু এলাকা থেকে এনসি-কংগ্রেস আসন জিততে না পারে।

জম্মুর আসনগুলো নিশ্চিত করে বিজেপি চাইছে কাশ্মীর উপত্যকায় মুসলমান ভোটে বিভাজন ঘটাতে। পিডিপি জোটের শরিক না হওয়ায় সেই সুবিধে বিজেপি পাবে।

কিন্তু বিজেপি এটাও জানে, উপত্যকায় তাদের দলীয় প্রার্থীর জয় এককথায় অসম্ভব। সে কারণে তারা সাবেক পিডিপি নেতা আলতাফ বুখারিকে মদদ দিয়ে পিডিপি ও এনসি দলছুটদের নিয়ে ‘আপনি পার্টি’ তৈরি করেছে। ওই দলকে মদদ দিচ্ছে সাবেক কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের তৈরি ‘আজাদ পার্টি’ ও পিপলস কনফারেন্স দলের সাজ্জাদ লোন। পাশাপাশি চেষ্টা চলছিল জামায়াত-ই-ইসলামির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদেরও নির্বাচনে লড়াইয়ের সুযোগ করে দেওয়া। সেই লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জামায়াত নেতাদের একাধিক বৈঠকও হয়েছিল।

কিন্তু বিজেপির একাংশের আপত্তির কারণে সেই প্রচেষ্টা আপাতত বানচাল হয়েছে। জামায়াতের নিষেধাজ্ঞার মেয়াদ গত ফেব্রুয়ারি মাসে আরও ৫ বছরের জন্য বাড়ানো হয়। তারা নতুন করে বেআইনি কার্যকলাপ রোধ আইনের (ইউএপিএ) আওতায়ও চলে এসেছে গত শুক্রবার থেকে। এই পরিস্থিতিতে জামায়াত নেতৃত্ব ঠিক করেছে, তাদের সাবেক নেতা ও সমভাবাপন্ন ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিধানসভা ভোটে লড়বেন। জামায়াত নেতৃত্বের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর দিয়ে বলেছে, সাবেক জামায়াত নেতারা উপত্যকার দশ-বারোটি আসন চিহ্নিত করেছেন, যেখানে তাঁদের সমর্থন আছে বলে ধারণা।

জামায়াত নেতাদের এই সিদ্ধান্তের নেপথ্য কারণ লোকসভা ভোটে বারামুলা কেন্দ্র থেকে ‘বিচ্ছিন্নতাবাদী’ নেতা ইঞ্জিনিয়ার রশিদের জয়। এনসি নেতা ওমর আবদুল্লাহকে এই বন্দী নেতা দুই লাখের বেশি ভোটে হারিয়ে দেন। উপত্যকা থেকে স্বতন্ত্র প্রার্থীরা জিতলে বিজেপিরও সুবিধা। তারা মনে করছে, সে ক্ষেত্রে তাদের সমর্থন নিয়ে সরকার গঠন সহজ হবে। সরাসরি জামায়াতের সমর্থন নিতে হবে না। বিরোধীদের সমালোচনার রাস্তাও বন্ধ করা যাবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না