editor
প্রকাশিত: 6:26 PM, August 26, 2024
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এবং পুতিনের দেশে হামলা চালাতে আবারও ইউরোপের সাহায্য চাইলেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনে মারাত্মক রুশ বিমান হামলার প্রেক্ষিতে সোমবার ইউরোপীয় দেশগুলোর প্রতি এ আহবান জানান তিনি।
জেলেনস্কি বলেন, রাশিয়ান বাহিনী সোমবার শতাধিক ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি পশ্চিমা প্রতিবেশী বা ইউক্রেনের কাছাকাছি অবস্থান করা ইউরোপীয় দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলেনস্কি এদিন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বলেছেন, আমাদের ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোর এফ-১৬ যুদ্ধ বিমান এবং আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো এক সঙ্গে মিলে কাজ করলে ইউক্রেনে আমাদের বিভিন্ন অঞ্চলে যে প্রাণহানি ঘটছে, তা রক্ষার জন্য আরও অনেক কিছু করতে পারতাম।
এ সময় তিনি ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ধংস করতে ইসরাইলকে মার্কিন সহায়তার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। জেলেনস্কি বলেন, যদি এ ধরনের ঐক্য মধ্যপ্রাচ্যে এত ভালো কাজ করে থাকে, তাহলে ইউরোপেও একই কাজ করা উচিত। জীবনের মূল্য সর্বত্র একই রকম হওয়া উচিত।
তিনি এ সময় ইউক্রেনের মিত্রদের আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে বিধিনিষেধ প্রত্যাহার করতে অনুরোধ করেন। কিয়েভ যা রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালাতে ব্যবহার করতে চায়।
জেলেনস্কি বলেন, এ অঞ্চলে আগ্রাসন বন্ধ করতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য অংশীদারদের আমাদের সাহায্য করার ক্ষমতা আছে। সূত্র: আল-আরাবিয়্যা
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না