admin

প্রকাশিত: 7:36 PM, November 28, 2020

অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে জেলা প্রশাসক ও মেয়র বরাবর স্মারকলিপি

অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে জেলা প্রশাসক ও মেয়র বরাবর স্মারকলিপি

নগরীর দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমাদাদুল ইসলাম ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত ২৬ নভেম্বর দুপুরে সিসিকের ২৬নং ওয়ার্ডের ভার্থখলার বাসিন্দা আতিকুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল আলিম আক্তার হোসেন, মতিউর রহমান, ফেরদুস মিয়া, সাকিব আহমেদ, সোহাগ, জামি আহমদ, মকবুল মিয়া প্রমুখ ব্যক্তিবর্গ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, কীনব্রিজের দক্ষিণ মুখ থেকে ভার্থখলা টার্মিনাল রোড, সিলেট রেলওয়ে স্টেশন, কদমতলী পয়েন্ট পর্যন্ত সড়কের উভয় পাশে সড়ক ও জনপথের কোটি টাকা মূল্যে সরকারি ভূমি অবৈধভাবে দলখ করে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে যাতাযাতের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী মহল। বর্তমান বিএস রেকর্ডকালে প্রভাবশালীরা তাদের নামে সরকারি ভূমি রেকর্ড করে নিয়েছে। উক্ত রেকর্ড বাতিল করে স্থানীয়দের বাসা-বাড়িতে যাতায়াতের রাস্তা খোলে দেয়ার জোর দাবী জানানো হয়েছে।
স্মারকলিপি আরো বলা হয়, ভার্থখলা মৌজার টার্মিনাল সড়কের উভয়ের পার্শের সড়ক ও জনপথের কোটি কোটি টাকার সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে স্থায়ীভাবে দোকান ও বিভিন্ন প্রকার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে স্থানীয় বাসিন্দাদের বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী মহল। উক্ত জায়গার দোকান ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা ভোগ করছে প্রভাবশালী মহল। অথচ সরকারি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই প্রভাবশালী মহলের সাথে সড়ক ও জনপথের কর্মকর্তারাও জড়িত রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীরা আরো জানান, বিগত ২০১১ সাল থেকে বিষয়টি লিখিত ভাবে সড়ক ও জনপথকে অবগত করার পরও বর্তমানে বিএস রেকর্ডে অবৈধ দখলকারীগণ তাদের নামে সরকারি জায়গা রেকর্ড করে নিয়েছে। সিলেটের সড়ক ও জনপথ বিভাগ কোন ব্যবস্থা গ্রহণ না করায় ভুক্তভোগীরা সিলেটের বিভাগীয় কমিশনার ও তৎকালী যোগাযোগ মন্ত্রী বরাবরে আবেদন প্রেরণ করলে যোগাযোগ মন্ত্রণালয় স্মারক নং- ৭৯, তারিখ ০৪/০৩/২০১৪ইং তারিখে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলেও আজ অবধি সরকারি জায়গা থেকে দখলকারীদের উচ্ছেদ করা হয়নি।
মানবিক কারণে ভুক্তভোগীদের বাড়ি হতে বের হওয়ার সুবিধার্থে ও সরকারি সম্পত্তি রক্ষার্থে অবৈধ স্থাপনা উচ্ছের জন্য সিলেটে জেলা প্রশাসক ও সিটি মেয়রকে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন স্মারকলিপি প্রদানকারীগণ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন