admin
প্রকাশিত: 11:32 PM, August 26, 2024
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ দুর্দশা লাগবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। তিনি বলেন ভারতীয় পানি আগ্রাসনের কারনে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তরা আমাদের আপনজন। তাদের এই সংকটময় মুহূর্তে দায়িত্ববোধ থেকে আপনজন হিসাবে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই মহতি প্রয়াস অব্যাহত থাকবে।
২৬ আগস্ট সোমবার দিনভর মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার তারাপাশা এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে নগদ টাকা, শাড়ি, লুৃঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ কালে স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী উপরোক্ত কথাগুলো বলেন।
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে নৌকা যোগে ও সাতার কেটে পানিবন্দি মানুষের ঘরে ঘরে খাবার সামগ্রী, নগদ টাকা, শাড়ি, লুৃঙ্গি পৌঁছে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর জন্য দোয়া চাইলে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।
দিনভর এ কর্মসুচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ জাহিদুল কবির, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বিপ্লব,সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম মুক্তাদির রাজু, সদস্য সচিব আহমদ আহাদ,হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, বিএনপি নেতা জাকারিয়া আরপিন ফয়সল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়