editor
প্রকাশিত: 4:40 PM, August 27, 2024
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে পাওনা টাকা নিয়ে ৭ গ্রামের মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভয়াবহ সংঘর্ষে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় শতাধিক লোকজন আহত হয়েছেন।
তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌছলেও সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার মিরপুর বাজারে টাকা পাওনাকে কেন্দ্র করে একই উপজেলার লামাতাসি গ্রামের আলফু মিয়ার সাথে বানিয়াগাও গ্রামের জহুরুল মিয়ার কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে বিষয়টিকে কেন্দ্র তাদের দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। পরে সংঘর্ষ জড়িয়ে পড়ে বানিয়াগাও ও লামাতাসি গ্রামের মানুষ। দেশীয় অস্ত্র লাঠি-সোটা নিয়ে দুই গ্রামবাসী মিরপুর পয়েন্টে অবস্থান নেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরবর্তীতে মাইকে ঘোষনা দেয়া হলে বানিয়াগাও গ্রামবাসীর সাথে পশ্চিম জয়পুর ও লামাতাসির সাথে পার্শ্ববর্তী আরো গ্রাম যোগ দেয়। সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত।
(২৭ আগস্ট) মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফের উভয় পক্ষ মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় মিরপুর বাজার এলাকায় বন্ধ থাকে সকল দোকানপাঠ। সড়কের উভয় পাশে আটকা পড়ে বহু যানবাহন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার (ওসি) মশিউর রহমান বলেন, পাওনা টাকা নিয়ে গ্রামবাসি সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন