editor
প্রকাশিত: 10:01 PM, November 28, 2020
জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এ টি ইউ তাজ রহমান বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সোনার বাংলা গড়ার জন্য এইচএম এরশাদ যে কাজের পরিকল্পনা করেছিলেন তা দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টি সমাপ্ত করবে। হোসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে গেছেন। জাতীয় পার্টির শাসন আমলে দেশ জোরে উন্নয়নের জোয়ার লেগেছিল। আজ সারাদেশে উন্নয়নের বদলে লুঠপাঠের উৎসব লেগেছে। দেশের মানুষ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। ৪ বছরের শিশু থেকে বৃদ্ধরাও আজ দেশ জোরে ধর্ষণের শিকার হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনদিন অবনতি হচ্ছে। হোসাইন মোহাম্মদ এরশাদের আদর্শকে লালন করে সবাইকে দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ শনিবার লালদিঘীরপাড় হকার্স মার্কেট, কালীঘাট ও মহাজনপট্টি ব্যবসায়ীদের উদ্যোগে সংবর্ধনা ও জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
লালদিঘীরপাড় মাঠে সংবর্ধনা ও যুগদান অনুষ্ঠানে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মোহাম্মদ কবির আহমদের সভাপতিত্বে ও জাতীয় সাইবার সার্চ সিলেট বিভাগ সমন্ময়কারী এস. এম শামিমের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যান, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির নব যুগদানকারী মোহাম্মদ আলী হোসেন সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব সংহতী সিলেট জেলার সভাপতি আলতাফুর রহমান আলতাফ, দক্ষিণ সুরমা উপজেলার জাতীয় পার্টির আহবায়ক শাহ আলম, লালদিঘীরপাড় দোকান মালিক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক সামসুল আলম, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আব্দুল সোবহান, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির নেতা আশিক মিয়া, হোসেন আহমদ, আবুল কালাম, শাহেদ আহমদ, দেলোয়ার আহমদ, কবির আহমদ, কয়েস আহমদ, প্রমুখ।
প্রধান অথিতির হাতে ফুল ও লাঙ্গল প্রথিক দিয়ে আলী হোসেন সরকারের নেতৃত্বে জাতীয় পার্টিতে যুগদান করেন রাজদীপ কোম্পানীর চেয়ারম্যান দিবাকর দেবনাথ, মোহাম্মদ রায়হান আহমেদ, মোহাম্মদ এমদাদুল বাদল, মোহাম্মদ তারেক আহমদ, মোহাম্মদ ফয়জুল হক,মোহাম্মদ সাইফুল ইসলাম নাহেদ, মোহাম্মদ খায়ের ইমন, মোহাম্মদ ইমন আহমদ, মোহাম্মদ আফজল হোসেন, হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া খাঁন রাহাত, মোহাম্মদ জুবায়ের আহমদ জুবেল, মোহাম্মদ শিপন আহমদ সহ বিভিন্ন দল থেকে সতাদীক নেতাকর্মী।-বিজ্ঞপ্তি
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন