editor
প্রকাশিত: 6:00 PM, August 27, 2024
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধিত সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, সাংবাদিক ওলিউর রহমানের উপর থেকে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সদর উপজেলা স্পোর্টস একাডেমি।
একইসাথে অবিলম্বে মামলা থেকে তার নাম বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে।
সোমবার একাডেমির সভাপতি মো. ইকলাল আহমদ ও কোষাধ্যক্ষ, সিলেট জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক জামিল আহমদ (টাইগার জামিল) এক বিবৃতিতে বলেন, ওলিউর রহমান সিলেটের মূলধারার একজন নিষ্ঠাবান সাংবাদিক। একাধারে তিনি একজন ক্রীড়া সংগঠকও। দীর্ঘদিন ধরে তিনি সদর উপজেলার ক্রীড়া উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। সমাজের সকল মতের মানুষের সঙ্গে যার নিবিড় সম্পর্ক, তাকে উদ্দেশ্যপ্রনোদিতভাবে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। কোনো রাজনৈতিক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকার পরও ক্লিন ইমেজের এমন একজন মানুষকে হয়রানির উদ্দেশ্যে করা এ মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান সংগঠনের দায়িত্বশীলরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন ৩য় আদালতে সদর উপজেলার অনন্তপুর গ্রামের বাসিন্দা জুবেল আহমদ বাদি হয়ে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমেদকে প্রধান আসামি করে ৯৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি এজাহার ভুক্ত করার জন্য জালালাবাদ থানাকে নির্দেশ দেন। পরে জালালাবাদ থানা মামলাটি এজাহার ভুক্ত করে। এ মামলায় ৩৬ নাম্বারে সাংবাদিক ও ক্রীড়া সংগঠক ওলিউর রহমানের নাম উল্লেখ রয়েছে।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না