editor
প্রকাশিত: 8:06 PM, August 27, 2024
আগামী বছর থেকে অস্ট্রেলিয়ায় কতজন বিদেশী শিক্ষার্থী পড়াশোনার জন্য আসতে পারবেন সেটির একটি নির্দিষ্ট সীমা বেধে দিয়েছে দেশটির সরকার।
অস্ট্রেলিয়ান শিক্ষামন্ত্রী জ্যাসন ক্লেয়ার মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী বছর থেকে পুরো বিশ্ব থেকে সবমিলিয়ে মাত্র ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা ও ভোকেশনাল প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়ায় আসতে পারবেন।
তিনি বলেছেন, “যার অর্থ কিছু বিশ্ববিদ্যালয় বেশি শিক্ষার্থী পাবে। কিছু বিশ্ববিদ্যালয় কম পাবে।” তবে কার্যকরের আগে এই পরিকল্পনাটির আইন হিসেবে পাস হতে হবে।
অফিসিয়াল তথ্য অনুযায়ী, ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ও ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে ৪২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিয়েছেন বিদেশি শিক্ষার্থীরা।
২০২৩ অর্থবছরে অস্ট্রেলিয়ান সরকার ৫ লাখ ৭৭ হাজার শিক্ষার্থীকে স্টুডেন্ট ভিসা দিয়েছিল। ২০২৩ সালের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা অর্ধেক কমিয়ে দিয়েছে দেশটি।
অজি শিক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনার আগে যে পরিমাণ বিদেশি শিক্ষার্থী আসতেন নতুন পরিকল্পনা অনুযায়ী সংখ্যাটি সেখানে নেমে আসবে।
অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, আগামী বছর বিশ্ববিদ্যালয়গুলো ১ লাখ ৪৫ হাজার, উচ্চশিক্ষা দেওয়া প্রতিষ্ঠানগুলো ৩০ হাজার এবং ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র ৯৫ হাজার শিক্ষার্থীকে ভর্তি করাতে পারবে।
এদিকে খনি শিল্পের পর অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় খাত হলো বিদেশি শিক্ষার্থী। গত বছর দেশটির অর্থনীতিতে যে প্রবৃদ্ধি দেখা গেছে সেটির অর্ধেকেই অবদান ছিল এই খাতের।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না