editor
প্রকাশিত: 9:01 PM, August 28, 2024
অনৈসলামিক আখ্যা করে আফগানিস্তানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে মিক্সড মার্শাল আর্টস (এমএমএ)। বুধবার (২৮ আগস্ট) এই তথ্য জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।
আফগানিস্তানের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের নৈতিকতা পুলিশ এমএমএ নিষিদ্ধের নির্দেশ দিয়েছে। এই খেলাটির সঙ্গে ইসলামের কোনো সাংঘর্ষিকতা আছে কি না সেটি আগে যাচাই-বাছাই করা হয়েছে। এরপর এটি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, “যাচাই-বাছাইয়ে দেখা গেছে শরিয়াহর চোখে এটি একটি সমস্যাযুক্ত খেলা এবং ইসলামের যে শিক্ষা রয়েছে সেটির ক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে এটি সাংঘর্ষিক। এ কারনে আফগানিস্তানে মিক্সড মার্শাল আর্ট নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
স্থানীয় সংবাদমাধ্যমকে তালেবানের এক কর্মকর্তা বলেছেন, খেলাটি নিষিদ্ধ করা হয়েছে কারণ এটি বেশ সহিংস। এই খেলায় গুরুতর আহত এবং মৃত্যুর ঝুঁকি রয়েছে।
মার্শাল আর্ট আফগানিস্তানে খুবই জনপ্রিয় খেলা। এ বছর প্যারিস অলিম্পিকে আফগানিস্তানের ১১ অ্যাথলেট অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে চারজনই ছিলেন মার্শাল আর্টের।
তবে আফগানিস্তানে নিষিদ্ধ করা মিক্সড মার্শাল আর্টের কোনো প্রতিযোগিতা অলিম্পিকেও হয় না। কারণ যারা এই খেলায় অংশ নেন তাদের গুরুতর আহত হওয়ার ঝুঁকি থাকে।
এদিকে গত সপ্তাহে আফগানিস্তানে নতুন আইন জারি করা হয়। এতে বলা হয় কোনো পুরুষ হাঁটুর উপরে প্যান্ট বা পায়জামা পরতে পারবেন না।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না