editor

প্রকাশিত: 9:04 PM, August 28, 2024

রাজনগরে বন্যার্তদের মাঝে সিলেটের বাম দল সমূহের ত্রাণ বিতরণ

রাজনগরে বন্যার্তদের মাঝে সিলেটের বাম দল সমূহের ত্রাণ বিতরণ

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা সিলেট জেলা। বুধবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট , তারা পাশা,মিলের বাজার এলাকায় বানভাসি মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর বিপ্লবী কমিউনিস্ট লীগের সিলেট জেলার সভাপতি কমরেড সিরাজ আহমদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাসান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য অ্যাডভোকেট মহিতোষ দেব মলয়, বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার সদস্য সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ জাসদ সিলেট জেলার নেতা সিলেট জেলা নেতা কামাল আহমদ চৌধুরী আলমগীর,জাতীয় শ্রমিক জোট নেতা সঞ্জিত কুমার চন্দ,গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি বিশ্বজিৎ শীল প্রমুখ নেতৃবৃন্দ।

মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ জেলা সভাপতি আ স ম সোহেল ও সহ সভাপতি রুপন আহমদ,সিপিবি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাসদ জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাজিব শুত্র ধর, প্রমূখ।

ত্রাণ বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, ‘বন্যায় অত্র এলাকার যে পরিমান মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যে সকল মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন তাদের সকলের জন্য ত্রান সহায়তা করা সম্ভব না হলেও এদেশের যেকোনো দুর্যোগে বামপন্থী দলসমূহ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে জনগণের পাশে দাঁড়াবার চেষ্টা করে। দেশের বড় বড় রাজনৈতিক দলসমূহকে কোন সুযোগে রাষ্ট্রক্ষমতা দখল করবে সেই সমীকরণে ব্যস্ত থাকলেও মানুষের বিপদে, দূর্যোগে তাদের ভূমিকা তেমন চোখে পড়ে না। আবার সাম্প্রতিক সময়ের দফায় দফায় বন্যার ক্ষেত্রে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ভারতীয় নদী আগ্রাসন দায়ী। গত ১৫বছরের আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশ অভিন্ন নদীর ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে।’

এ সময় নেতৃবৃন্দ প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং একই সাথে ভারতীয় নদী ও পানি আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান।

বার্তা প্রেরক
প্রণব জ্যোতি পাল
০১৭১৬১৫৮৫৩৫
২৮.০৮.২০২৪

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে