editor
প্রকাশিত: 4:59 PM, August 30, 2024
জাতীয় সাপ্তাহিক বাংলার মাটির সিলেট সদর উপজেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার সিলেট জেলা সংবাদদাতা সাংবাদিক মো. জামাল উদ্দিনকে প্রাণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
এদিকে নিজের নিরাপত্তা চেয়ে যুবলীগ নেতার বিরুদ্ধে সোমবার (২৬ আগষ্ট) সিলেটের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়রী দাখিল করেন সাংবাদিক মো. জামাল উদ্দিন। ডায়রী নং- ৮১০।
অভিযুক্ত সিলেট মহানগরের যুবলীগ নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে গতকাল (২৬ আগষ্ট) ক্রাইম সিলেট পত্রিকায় ‘সিসিকের ইট চুরি করে যুবলীগ নেতার দেয়াল নির্মাণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের জেরেই সাংবাদিককে হত্যার হুমকি দেন যুবলীগ নেতা নজরুল ইসলাম।
জিডি সুত্রে জানা গেছে- গত সোমবার (২৬ আগস্ট) ক্রাইম সিলেট পত্রিকায় ‘সিসিকের ইট চুরি করে যুবলীগ নেতার দেয়াল নির্মাণ’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়। উক্ত সংবাদ প্রকাশের জেরে যুবলীগ নেতা নজরুল ইসলাম ওইদিন রাত অনুমান ৮:৪৫ মিনিটের সময় নগরীর ৩৭ নং ওয়ার্ড টিলার গাঁও পয়েন্টে অবস্থানরত সাংবাদিক মো. জামাল উদ্দিনকে দোষারুপ করতে থাকেন। ঐ সময় সাংবাদিক মো. জামাল উদ্দিন উক্ত সংবাদ সংগ্রহ করেন নি বলে বার বার যুবলীগ নেতা নজরুল ইসলামকে বুঝাতে থাকেন। একপর্যায়ে সন্দেহের জেরে নজরুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজসহ সাংবাদিক মো. জামাল উদ্দিনকে মারতে তেড়ে আসেন, এমনকি জনসম্মুখে তাকে প্রকাশ্যে প্রাননাশের হুমকি প্রদান করেন।
অভিযুক্ত নজরুল ইসলামের সাথে যোগযোগ করলে তিনি বলেন, এই অভিযোগটি সম্পূর্ণ মিত্যা। আমি সাংবাদিক মো. জামাল উদ্দিনকে হত্যার হুমকি দেইনি। আমাকে হেনস্থা করার জন্য এ অভিযোগ করা হয়েছে। আমি ইটও চুরি করি নাই। আমার বাড়ির সামনে সিসিক কর্তৃক ড্রেন নির্মাণ কাজের জন্য কিছু ইট রাখা হয়। আমার কিছু ইটের দরকার ছিলো তাই এই কাজের দায়িত্বে থাকা ঠিকাদারের অনুমতি নিয়ে আমি দুইশত ইট নিয়েছি। পরের দিন আমি আবার এই ইট তাদেকে দিয়ে দিছি। আমার সম্মান হানি করার জন্য মো. জামাল উদ্দিন এই সব করছেন।
সাধারণ ডায়রী দাখিলের বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, উক্ত জিডির আবেদন পেয়েছি। আদালতে প্রেরণ করে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না