editor
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪
নজরুল ইসলাম গোয়াইনঘাট ,সিলেট প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আওয়ামিলীগ নেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ পরিবারের কাছে তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে মেঘালয় পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে সিলেটের তামাবিল স্থল বন্দর দিয়ে তার মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
এ সময় সময় উপজেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এরআগে, সাবেক ছাত্রলীগ নেতার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রাণালয়। নানা প্রক্রিয়া অনুসরণ শেষে শনিবার মেঘালয় পুলিশ ইসহাকের মরদেহ তামাবিল বর্ডার দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহ হস্তান্তরের সময় নিহত ইসহাকের ভাতিজা মো. কামরুজ্জামান খাঁন নাবিল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, বিজিবি-বিএসএফ এবং পুলিশের উপস্থিতিতে আইনীপক্রিয়া শেষে বিধিমোতাবেক মৃতদেহটি আমরা হস্তান্তর করেছি।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় প্রাণ হারান ইসহাক। ২৬ আগস্ট ভারতের অভ্যন্তরে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে উমকিয়াং থানা পুলিশ।
3 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫) নামের
5 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। আর এই কমিটিকে কেন্দ্র
7 সিলেটের প্রকাশনা ও সাংস্কৃতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে সুবিধাভোগী
6 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন দাশের বিরুদ্ধে
4 জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে দ্রুততম সময়ের মধ্যে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া
1 জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া
1 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান ও ঐতিহ্যবাহী পশুর হাট কাজির বাজারের দীর্ঘদিনের ‘কর্তৃত্ব’ হাতবদল হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের
6 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন