editor
প্রকাশিত: 4:27 PM, August 31, 2024
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপশহরস্থ সংগঠনের বিভাগীয় কাযালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ, সুব্রত ধর বাপ্পি, মৌলভীবাজার প্রতিনিধি ইফতেখার আহমেদ, হাজী হোসেন আহমদ, জিহাদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি মো. শের আলী হেলাল চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ সাইফুল আলম, লোকমান আহমদ মাছুম, মৌলভীবাজার প্রতিনিধি ফরহাদ আলী ইমন, আনহার উদ্দিন, মুরাদ আলী সুমন, আখতারুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলী আফদার মো. ফাহিম।
সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে দেশ নতুন করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছে। কিন্তু বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতি ও কিছু মহলের কারনে সিলেট বিভাগের সিএনজি ফিলিং ষ্টেশনগুলো নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। বিশেষ করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের কিছু সিএনজি ফিলিং ষ্টেশন মারাত্মক হুমকির সম্মুখিন হচ্ছে। স্থানীয় প্রশাসন ও জালালবাবাদ গ্যাস কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আমরা সিএনজি ফিলিং ষ্টেশনগুলোর ওপর হুমকির তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়